শিরোনাম
ছুয়ানী মার্কেট ব্লাড ডোনার ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত লালমোহনে ১ কেজি গাঁজাসহ যুবক আটক লালমোহন পৌরসভার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬

জনগণের কল্যাণই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য: হাবিব

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


ঢাকা ৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হলো জনগণ এবং জনগণের কল্যাণ। নির্বাচিত হই বা না হই, বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে—ইনশাআল্লাহ।


সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর নবিয়াবাদ মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠে ৭৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


হাবিবুর রশিদ হাবিব বলেন, আমরা বিজয়ের মাস ডিসেম্বর উদযাপন করি। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতার স্মারক। এই স্বাধীনতা মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে অর্জিত হয়েছে। তিনিই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের লাল-সবুজের পতাকা ও একটি স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েছেন।


তিনি বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আমাদের স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা যেখানে মানুষের ভোটাধিকার থাকবে, মতপ্রকাশের স্বাধীনতা থাকবে এবং জনগণই রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেবে। কিন্তু দুঃখজনকভাবে যুগে যুগে স্বৈরাচাররা এসে সেই গণতন্ত্র ধ্বংস করেছে। এখন নতুন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সময় এসেছে। তাই আসুন সবাই ঐক্যবদ্ধভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি।


হাবিব আরও বলেন, “আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ এবং গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী নেতাকর্মীদের স্মরণ করছি। সাম্প্রতিক জুলাই-আগস্টে ছাত্র-জনতার আত্মত্যাগও আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।


বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড এবং প্রতিটি নাগরিকের জন্য নিশ্চিত করা হবে সুচিকিৎসা। আমরা চাই দেশের প্রতিটি মানুষ শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ পাক।


তিনি বলেন, “এই এলাকা এখনো পুরোপুরি উন্নয়নের ছোঁয়া পায়নি। এখানকার মানুষের অনেক মৌলিক চাহিদা রয়েছে। আমরা যারা এই এলাকার সন্তান, আমাদের দায়িত্ব হলো সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করা।


তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বলেন, “আমরা দোয়া করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন এবং তার নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম আরও বেগবান হোক।


অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সহযোগী সংগঠন এবং উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।


এ সময়  ৭৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সেক্রেটারি, সবুজবাগ থানার যুবদল ছাত্রদল শ্রমিক দল কৃষক দল সহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও খবর




ছুয়ানী মার্কেট ব্লাড ডোনার ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।

মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপ‌জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ছুয়ানী মার্কেট ব্লাড ডোনার ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ