
মামুন শেখ রূপসাঃ
রূপসার ৫নং ঘাটভোগ ইউনিয়নের খুলনা খুলনা ৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বাড়ি হেলালের দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণসংযোগ কালে তিনি বলেন, একটি নির্বাচন শুধু ক্ষমতা পালাবদলের একটি অংশ নয়। দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্য নির্ধারণের মধ্য দিয়েই একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। সঠিক নেতৃত্বের জন্য একজন সঠিক নেতা নির্বাচিত করা জনগণের কর্তব্য। সকল দলের মধ্যে থেকে সঠিক প্রার্থী নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটের মাঠে উপস্থিত হওয়ার আহবান জানান। তিনি আরোও বলেন ক্ষমতার পালা বদলে কিছু রাজনৈতিক নেতারা ফায়দা লুটার চেষ্টা করে সাধারণ জনগণকে সতর্ক করে তিনি বলেন এসব নেতারা কখনো বিএনপি করতে পারেনা। এলাকার কোন মানুষ ষড়যন্ত্রের সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে বিএনপির শীর্ষ নেতা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন।অপরাধী যত ক্ষমতাবান হোক না কেন বিএনপি সংগঠনিকভাবে তাদের উপর ব্যবস্থা নিবে। ৪ তারিখ দিনব্যাপী ৫ নং ঘাগভোগে গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। সকাল ১১ টায় আলাইপুর বাজারে সংযোগ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বাবু হিল্লোল মুখার্জির সভাপতিত্বে ও ইউনিয়ন সার্চ কমিটির সদস্য মেজবাহ মোল্লার পরিচালনায় নুরালি মেম্বারে বাড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক খান জুলফিকার আলী জুলু, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু,রূপসা উপজেলা বিএনপি'র আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জাবেদ হোসেন মল্লিক। ইউনিয়ন বিনপির সাবেক সদস্য সচিব মিকাইল বিশ্বাসের সভাপতিত্বে মেজবাহ মোল্লার পরিচালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা খায়রুল আলম খোকন, সম হাসিবুর রহমান, মোঃ দাউদ শেখ,আঃ রউফ শিকদার, মোহিতোষ ভট্টাচার্য,শাহাজালাল লস্কর,মেজবাহ মোল্লা,আমিনুল ইসলাম, আব্দুল্লাহ শিকদার,বুলবুল লস্কর,রনি লস্কর,আনোয়ার লস্কর,মুস্তাইন শেখ আল আমিন লস্কর, সাজ্জাদ হোসেন শাকিল,মোহিত মালাকার,মোকাররম হোসেন'সহ অনেকে।





























