
আকন্দ সোহাগ,মাদারগঞ্জ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ১দফা দাবী আদায়ের সংগ্রামে শহীদ ছাত্র-ছাত্রীদের জন্য মাগফেরাত কামনা, আহতদের জন্য সুস্থ্যতা কামনা এবং আন্দোলনে ছাত্র-ছাত্রীদের লড়াই করার জন্য জামালপুরের মাদারগঞ্জে বীরত্বের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে আদারভিটা
ইউনিয়নের কয়ড়া বাজারে এ সংবর্ধনা দেওয়া হয়। কয়ড়া
এলাকার চৌধুরী পরিবারের সন্তান ও জাপান প্রবাসী ইফতেখার চৌধুরী লেমনের নিজস্ব উদ্যোগে এ আয়োজনটি করা হয়। অনুষ্ঠানের শুরুতে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ১দফা দাবী আদায়ের সংগ্রামে শহীদ ছাত্র-ছাত্রীদের জন্য মাগফেরাত কামনা, আহতদের জন্য সুস্থ্যতা কামনা দোয়া ও মোনাজাত করা হয়। এরপর আন্দোলনে অংশ্রগহণকারী ছাত্রদের সম্মানে বীর যোদ্ধা ম্যাডেল তুলে দেওয়া হয়। সবশেষে উপস্থিত ছাত্রদের মাঝে খাবার তুলে দেওয়া হয়।





























