
নারায়ণগঞ্জের সদর উপজেলার মাসদাইর বাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হামলা চালিয়ে মাদক ব্যবসায়ীদের ছিনিয়ে নিয়ে গেছে তাদের সহযোগীরা। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, বিদেশি মদ ও দেশীয় অস্ত্র জব্দ করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মঙ্গলবার (১৮ মার্চ) একটি বাড়িতে মাদক বেচাকেনার খবর পেয়ে অভিযান চালানো হয়। ৪ জন মাদক বিক্রেতাকে আটক করা হলেও ২০-২৫ জন সহযোগী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেয়।
পরে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, বিদেশি মদ ও দেশীয় অস্ত্র জব্দ করে। স্থানীয়ভাবে পরিচিত সেলিম কসাই, রাসেল কসাই ও পোড়া কাকনসহ কয়েকজন এই মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে বলে জানা গেছে।
তারা আরো জানান, এখানে সেলিম কসাই, রাসেল কসাই, পোড়া কাকনসহ আরও কয়েকজন মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে।





























