
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ও হত দরিদ্র ৪০ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ বিতরণ করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) অতীশ দর্শী চাকমা।
মঙ্গলবার(২৫ জুন)সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০টি হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা সমবায় কর্মকর্তা শামছুল ইসলাম,মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এমএ মান্নান, সাংবাদিক আতাউর রহমান বাশার, সুরঞ্জন সরকার,অনুপ তালুকদার প্রমুখ।





























