
পি. কে রায়, স্টাফ রিপোর্টারঃ ৫আগস্ট সোমবার দিবাগত মধ্যরাত ১২ঘটিকা থেকে মঙ্গলবার ভোর ৬ঘটিকা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
মঙ্গলবার (৬আগস্ট) সকাল থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল-কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার রাতে এক বার্তায় এ কথা জানিয়েছে।





























