
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
রাষ্ট্রকাঠামো সংস্কার ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়েছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা শাখার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ।
গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ) মোহনগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় দিনভর এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রশিবিরের কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী,নেত্রকোনা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন মাহমুদ রাসেল ও অফিস সম্পাদক আতিক আহম্মেদ হৃদয়সহ উপজেলা ছাত্রশিবিরের নেত্রীবৃন্দ।
ক্যাম্পেইনের অংশ হিসেবে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ফটোফ্রেম প্রদর্শন এবং লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। সংগঠনটির নেতাকর্মীরা জানান, গণভোটের গুরুত্ব তুলে ধরা এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা তৈরিই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
ছবি সংযুক্তঃ





























