
আজিজ মোড়ল, মোংলা:
স্বৈরাচার শেখ হাসিনা সরকারের গণহত্যা ও তাদের বিচার দাবিতে মোংলার পৌর ও থানায় আলাদা আলাদা অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টা থেকে মোংলার চাঁদপাই ইউনিয়ন এর উঃ চাঁদপাই এবং মোংলা পৌরসভার সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন মোংলা থানা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় মোংলা থানার অবস্থান কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য দেন, মোংলা বিএনপি সাধারণ সম্পাদক আঃ মান্নান হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও মোটর সাইকেল যোগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন বিএনপির নেতাকর্মীরা।





























