শিরোনাম
লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষের মাঝে ছাগল বিতরণ সরকার টাকা দেগ বা না দেগ টাকা আমি দিব অষ্টগ্রামে ফজলুর রহমান মুরাদনগরে সরিষা প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত পত্নীতলায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণ-আরএফএলের ইফতার শাজাহানপুরে মহিউস সুন্নাহ দারুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত ​রাজশাহীতে সামারি কোর্টের হানা, ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে ২০ বছর পর গার্মেন্টস কর্মী সালমা হত্যা মামলায় মহিলাসহ গ্রেফতার-০২ গাইবান্ধা ট্রাফিক মোড়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ
বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬

‘ম্যাঙ্গো সিটি’তে হবে কর্মসংস্থানের বিপ্লব, বড় প্রতিশ্রুতি ডা. জাহাঙ্গীরের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | হালনাগাদ:বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে জনমনে ব্যাপক আলোচনায় রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। এলাকায় ‘গরীবের ডাক্তার’ হিসেবে পরিচিত এই চিকিৎসক সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর উন্নয়ন পরিকল্পনা ও আগামীর লক্ষ্য নিয়ে খোলামেলা কথা বলেছেন।

ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, নির্বাচিত হলে তিনি রাজশাহীর দীর্ঘদিনের চিহ্নিত সমস্যাগুলো সমাধানে বিশেষ গুরুত্ব দেবেন। বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান শয্যা সংকট দূর করতে ১২০০ বেড থেকে ৩ হাজারে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

​স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে ডা. জাহাঙ্গীর বলেন, রাজশাহীতে একটি সরকারি মেডিকেল কলেজ থাকলেও রোগীর চাপের তুলনায় তা পর্যাপ্ত নয়। ৩ হাজার রোগী থাকলেও বেড মাত্র ১২০০, ফলে রোগীদের মেঝেতে থাকতে হয়। তিনি নির্বাচিত হলে বেড সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাজেট বরাদ্দ বাড়িয়ে মানসম্মত ওষুধ ও পথ্য নিশ্চিত করবেন। এছাড়া একটি সদর হাসপাতাল প্রতিষ্ঠা  এবং ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ কলেজে উন্নীত করার পরিকল্পনা রয়েছে তাঁর।

​রাজশাহীর বেকারত্ব দূরীকরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিল্ক সিটি’ বা ‘ম্যাঙ্গো সিটি’ বলা হলেও এখানে কর্মসংস্থানের অভাব প্রকট। তাই এখানে ইপিজেড প্রতিষ্ঠা এবং কৃষিভিত্তিক শিল্প (এগ্রোবেসড ইন্ডাস্ট্রি) গড়ে তোলা প্রয়োজন। এতে কৃষকেরা পণ্যের ন্যায্যমূল্য পাবেন এবং অনেকের কর্মসংস্থান হবে। পাশাপাশি হাইটেক পার্ককে কার্যকর করে আইটি খাতের উন্নয়ন এবং মৃতপ্রায় বিসিক ও রেশম শিল্পকে পুনরুজ্জীবিত করার কথা জানান তিনি।

​পদ্মা নদী ও সমাজ সংস্কার নিয়ে এই প্রার্থী জানান, পদ্মার পানি পরিকল্পিতভাবে সেচের আওতায় এনে কৃষি উৎপাদন বাড়ানো হবে। এছাড়া নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং সমাজকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, তাঁদের সকল কর্মী ও সংশ্লিষ্টদের কঠোরভাবে আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

​জুলাই সনদ ও গণভোট বিষয়ে ডা. জাহাঙ্গীর বলেন, “আমরা সংস্কার ও ক্ষমতার ভারসাম্যের পক্ষে। দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরতে না পারে, সেজন্য আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরি করছি।” 

তিনি প্রত্যাশা করেন, গত কয়েকটি নির্বাচনের মতো এবার আর ‘ডামি’ নির্বাচন হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, ​রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ২৫১ জন, নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৩০৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।

রাজশাহী-২ (মহানগরী) আসনটি জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত। এ আসনে প্রতিষ্ঠিত বড় দলগুলোর গুরুত্বপূর্ণ পদধারী নেতারা অতীতে নির্বাচনে অংশ নিয়েছেন এবং তাদের অনেকেই নির্বাচিত হয়ে সংসদে গেছেন। জামায়াতের পক্ষ থেকে একজন চিকিৎসক এবং সমাজসেবী হিসেবে পরিচিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়াকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।


আরও খবর




লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ

পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষের মাঝে ছাগল বিতরণ

ঘাটাইলে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁস বিতরন কর্মসূচি অনুষ্ঠিত

ফুলপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লায় আধিপত্য বিস্তার নিয়ে হামলা: সন্ত্রাসী ‘কিলার বাবু’ নিহত, সহযোগী আহত

তাহিরপুরে ৮ বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণ কাজ, জনদুর্ভোগ চরমে

যাত্রীবেশে ২ হাজার ইয়াবা বহন, সিদ্ধিরগঞ্জে ধরা মাদক কারবারি

সরকার টাকা দেগ বা না দেগ টাকা আমি দিব অষ্টগ্রামে ফজলুর রহমান

মুরাদনগরে সরিষা প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত

পত্নীতলায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা

ভারত থেকে হারানো ফোনসহ ৭৪টি মোবাইল উদ্ধার, মালিকদের বুঝিয়ে দিল নারায়ণগঞ্জ পুলিশ

পঞ্চগড়ে ট্রাক ও পিকআপ থেকে চাঁদা উত্তোলনের অভিযোগে উত্তেজনা

কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণ-আরএফএলের ইফতার

শাজাহানপুরে মহিউস সুন্নাহ দারুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

ঘাটাইলে চায়ের দোকানই ভোট বিশ্লেষণ কেন্দ্র, নির্বাচনী আমেজ অলি-গলিতে

বিসমিল্লাহ সনো ডায়াগনস্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম-১৪ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এড. মিজানুল হক চৌধুরীর গণমিছিল

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

নাহার চেস একাডেমির আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় শিরোপা শিলু ও নুসরাত নাবার

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

সেনাবাহিনীর অভিযানে গাঁজা ইয়াবাসহ আটক ৩

কিশোরগঞ্জ-২ এ নীরব ভোটে চমক দিতে চায় জামায়াত, সমানতালে ধানের শীষ

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

তাহিরপুরে ধানের শীষের জয়যাত্রায় নতুন গতি: ৯নং ওয়ার্ডে ভোটারের অভূতপূর্ব সাড়া

শ্রীপুরে ধানের শীষের পথসভা: হাওরের মানুষের অভূতপূর্ব সমর্থন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন বিএনপি নেতা রিটন

রাসিকের হাল ধরবেন কে? আলোচনায় মোসাদ্দেক হোসেন বুলবুল

​রাজশাহীতে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মাহফুজুর রহমান রিটনের ইফতার

রাজশাহীতে মিজান ওয়েলফেয়ার ট্রাস্টের মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন

‘মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব'

ব্যক্তিগত পদ নয়, জনগণের অধিকারই লক্ষ্য : রাসিকের আলোচনা প্রসঙ্গে রিটন

রমজান তাকওয়া অর্জনের মাস, অসাধু মুনাফাখোরদের নয়—অধ্যাপক মুজিবুর রহমান

রমজান তাকওয়া অর্জনের মাস, অসাধু মুনাফাখোরদের নয়—অধ্যাপক মুজিবুর রহমান

জামায়াতে ইসলামীর উদ্যোগে এমপি ডা. আব্দুল বারীকে সংবর্ধনা

জুলাই বিপ্লবকে ধারণ না করে সরকার ভুল পথে হাঁটছে : রাজশাহী মহানগর জামায়াত