শিরোনাম
শেরপুর ৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মুরাদনগরে মাটিখেকোর খপ্পরে পড়ে বিলীন হচ্ছে কৃষি জমি মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার,২ এসআই আহত নারী দিবসে শ্যামনগরের মুন্সিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি রাজশাহীতে সাংবাদিক নেতা লাঞ্ছিত : মামলার প্রধান আসামিদের গ্রেপ্তারে পুলিশের 'অনহীহা ​রাজশাহীতে ২৭নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের প্রধান সড়ক সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক-২
রবিবার ১৫ মার্চ ২০২৬
রবিবার ১৫ মার্চ ২০২৬

নন্দীগ্রামে সরকারি জায়গা দখল করে বিল্ডিং বাড়ি নির্মান

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২০ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ২০ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ-

বগুড়ার নন্দীগ্রামে সরকারী জায়গা দখল করে বিল্ডিং বাড়ি নির্মানের অভিযোগ উঠেছে উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত মাছেম প্রামানীকের ছেলে তোজাম্মেল হোসেন প্রামানিকের বিরুদ্ধে। ২/৩ দিন ভুমি কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করলেও অজানা কারনে নির্মান কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। 


সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবানীপুর গ্রামে সরকারী রাস্তা সংলগ্ন ১নং খাস খতিয়ান ভুক্ত সরকারী আনুমানিক ৬ শতক জায়গার উপর বিল্ডিং বাড়ি নির্মান করছেন ভবানীপুর গ্রামের তোজাম্মেল হোসেন। যে জায়গাটির অনুমানিক মূল্য ৯ লক্ষ টাকা। 


ভবানীপুর গ্রামবাসী জানান, সরকারী জায়গার উপর বিল্ডিং বাড়ির ভিত্তি প্রস্তর স্থাপনের সময় সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার কে জানানো হয়েছিল। এরপর সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিল্ডিং নির্মানে নিষেধ করে চলে যান। পরে ১ সপ্তাহ বন্ধ থাকার পর পুনরায় নির্মান কাজ চালু করেন তোজাম্মেল হোসেন। পরবর্তীতে আবারো ভূমি অফিসকে বিষয়টি জানালে ২য় বারের মত সদর ইউনিয়ন ভুমি কর্মকর্তা ঘটনাস্থলে এসে তোজাম্মেল হোসেনের সাথে কথা বলে চলে যান। এরপর আবারো বিল্ডিং নির্মান কাজ চালু করেন তোজাম্মেল হোসেন। ৩য় বারের মত বিষয়টি ভূমি অফিসকে জানালে আবারো ঘটনাস্থলে আসেন ভুমি কর্মকর্তাগন এবং তোজাম্মেল হোসেনের সাথে কথা বলে চলে যান। বর্তমানেও বিল্ডিং নির্মান কাজ চলমান রয়েছে। এখন বিল্ডিং বাড়িটির ২য় তলার কাজ চলছে। গ্রামবাসী বলেন, আজ যদি কোন গরীব মানুষ সরকারি জায়গায় বেড়া দিয়ে ঘর নির্মান করতো তাহলে প্রথম দিনেই তা ভেঙে দিত। তোজাম্মেল হোসেন বড়লোক, তার টাকা পয়সা আছে, সুতরাং সে দখল করলে কোন সমস্যা নেই। আসলে আইন কানুন গরীবের জন্য বড়লোকের জন্য না।


বিষয়টি নিয়ে অভিযুক্ত বাড়ির মালিক তোজাম্মেল হোসেনের সাথে কথা বললে তিনি জানান, ভূমি কর্মকর্তা সহ উপর মহল ম্যানেজ করেই বিল্ডিং বাড়ি নির্মান করা হচ্ছে। পত্রিকায় নিউজ করে কি করবেন।


এবিষয়ে সদর ইউনিয়ন ভূমি কমকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ২/৩ বার গিয়ে নিষেধ করে এসেছি। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) স্যারকেও জানানো হয়েছে। স্যার বলেছেন বিল্ডিং উচ্ছেদ করা হবে। কবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সেটা স্যার বলতে পারবেন। আপনি স্যারের সাথে কথা বলেন।


বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তারের সরকারি মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তা বার বার ব্যস্ত দেখায়। পরে জানতে পারি নাম্বারটি ব্ল্যাকলিষ্টে রেখেছেন। 


এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ন কবীরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুরুতেই সহকারী কমিশনার ভূমিকে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছিল। বর্তমানেও যদি বিল্ডি নির্মান কাজ চলমান থাকে তাহলে অতি দ্রত ব্যবস্থা গ্রহন করা হবে এবং স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গাটি দখল মুক্ত করা হবে।




আরও খবর




শেরপুর ৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

মুরাদনগরে মাটিখেকোর খপ্পরে পড়ে বিলীন হচ্ছে কৃষি জমি

মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার,২ এসআই আহত

নারী দিবসে শ্যামনগরের মুন্সিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি

রাজশাহীতে সাংবাদিক নেতা লাঞ্ছিত : মামলার প্রধান আসামিদের গ্রেপ্তারে পুলিশের 'অনহীহা

​রাজশাহীতে ২৭নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত

পঞ্চগড়ে চেয়ার বাঁচাতে ইউএনওকে জড়িয়ে বিভ্রান্তি:এক চেয়ারম্যানের বিরুদ্ধে ৬ চেয়ারম্যানের প্রতিবাদ

রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন

লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত

সেনাবাহিনীর অভিযানে বিপুলসংখ্যক মাদকসহ আটক ২

উন্নয়ন- অগ্রযাত্রায় সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করায় আলোচনা সভা

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড


এই সম্পর্কিত আরও খবর

শেরপুর ৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

মুরাদনগরে মাটিখেকোর খপ্পরে পড়ে বিলীন হচ্ছে কৃষি জমি

মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার,২ এসআই আহত

নারী দিবসে শ্যামনগরের মুন্সিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত

পঞ্চগড়ে চেয়ার বাঁচাতে ইউএনওকে জড়িয়ে বিভ্রান্তি:এক চেয়ারম্যানের বিরুদ্ধে ৬ চেয়ারম্যানের প্রতিবাদ

রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন

লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত