
রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার মাধ্যমে আ'লীগ নেতা মেনহাজ মেম্বারকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।
বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের (শালিয়াগাড়ী বাজার) একটি চায়ের দোকানে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তারকৃত আ'লীগ নেতা মেনহাজ মেম্বারের বাঁকাই গ্রামের মৃত ইমান আলীর ছেলে। তার নামে বিষ্ফোরক, হত্যা চেষ্টা, দখল বাজী, চেক জালিয়াতির মাধ্যমে হয়রানীসহ একাধিক রাজনৈতিক মামলা আছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, অভিযুক্ত মেনহাজ আলী মেম্বারের নামে বিষ্ফোরক হত্যা চেষ্টা মামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





























