
মশিউর রহমান রাসেল,ঝালকাঠিঃ
ঝালকাঠি ২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো আজ সকাল ৯টায় তার নির্বাচনী এলাকায় আসেন।
তাকে দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় স্বাগত জানাতে নেতা-কর্মী ও সাধারন মানুষ শতশত মোটরসাইকেল নিয়ে জড়ো হন। এরপর সেখানে ফুল দিয়ে বরন করার পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সেখান থেকে নলছিটি উপজেলা শহর হয়ে তালতলা বাজারে আসলে পরিনত হয় জনসমুদ্রে।
তিনি গাড়িতে থেকেই নেতাকর্মী ও জনগনের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি সকল নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন। স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ আমরা এখন মুক্ত বাতাসে নিঃস্বাস নিতে পারছি আলহামদুলিল্লাহ। কিন্ত কেউ অতিউৎসাহী হয়ে কোনরকম সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবেন না। আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়তে চাই। তাই সকলকে সুশৃঙ্খল ও সংযত থেকে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান।
নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
আমরা সবাই তাদের দেয়া নির্দেশনা মেনেই সামনে এগিয়ে যেতে চাই।
দুপুর ১২ টায় তার স্বামী সাবেক সংসদ মরহুম জুলফিকার আলী ভূট্টো এর কবর জিয়ারত করেন। তারপর মোল্লারহাট বাজারে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং দিকনির্দেশনা দেন।
জানা গেছে নলছিটি উপজেলার সব বাজারে জনসংযোগ শেষে নলছিটি ফেরীঘাট হয়ে ঝালকাঠির বিভিন্ন এলাকায় জনসংযোগ করবেন।
ঝালকাঠি ও নলছিটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকশত মোটরসাইকেল, প্রাইভেটকার ও আলফা নিয়ে শোডাউনে যোগদান করেন।
সাবেক এমপির শোডাউন ও পথসভায় দেখা যায়নি উপজেলা ও জেলার কোন দায়িত্বশীল নেতাদের।





























