
পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুরে সামাজিক সংগঠন এমিনেন্ট বয়েজ গভারমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার ৪৬৫/০২ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৬ রমজান (১৭ মার্চ) বিকেল ৫টায় মোহাম্মাদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সি ও অফিস চত্বর পিরোজপুরে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পিরোজপুরে এমিনেন্ট বয়েজের সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ এর সঞ্চালনায় ,
এমিনেন্ট বয়েজের সভাপতি মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এমিনেন্ট বয়েজের সাবেক সভাপতি মোঃ মাসুদ আহসান খান।
উপস্থিত থেকে আরো বক্তব্য প্রদান করেন
এমিনেন্ট বয়েজ এর সহ-সভাপতি মোঃ নুর উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম,সহ-সভাপতি মোঃ জাহিদুল হাকিম,
অর্থ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক বাপ্পা, ক্রিয়া সম্পাদক কালু, কার্যনির্বাহী সদস্য মোঃ রফিক, সদস্য চঞ্চল, প্রতিষ্ঠাতা সদস্য জাহিদুর রহমান, কার্যনির্বাহী সদস্য বিধান, সহ
সংগঠনের উপদেষ্টা পরিষদ ও কর্মকর্তা
আগত অতিথিবৃন্দ।
প্রধান অতিথি মোঃ মাসুদ আহসান খান
তার বক্তব্য বলেন সামাজিক সংগঠন এমিনেন্ট বয়েজ সমাজ গঠনে তরুণদের নিয়ে ভূমিকা রাখবে, ইভটিজিং এর বিরুদ্ধে কথা বলবে, মাদক এর বিরুদ্ধে কথা বলবে,
এবং তাদের সুন্দর কাজগুলো চালিয়ে যাবে,
বৃক্ষরোপণ, অসহায়ের শীতবস্ত্র বিতরণ ,
ইফতার বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ সহ ভালো কাজ গুলো করবে ।
সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে বলেন আমরা একই পরিবার , আপনাদের সুখ-দুঃখের কথা আমাদের কাছে শেয়ার করবেন আমরা আমাদের সাধ্যমত সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ।





























