
ইসমাইল হোসেন পোরশা নওগাঁ
পোরশায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক মৎস্যজীবি রহমত আলীর পরিবারকে টিন,নগদ টাকা ,শীতবস্ত্র ও শুকনা খাবার দিয়ে সহযোগিতা করেন উপজেলা প্রশাসন। সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সব জিনিস হস্তান্তর করা হয়।
উপজেলা পরিষদের দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে এসব জিনিস ও নগদ টাকা ক্ষতিগ্রস্ত রহমত আলীর হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাবিলা ফেরদাউস ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হাসান টিটু।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। ক্ষতিগ্রস্তরা যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল২ মার্চ সোমবার বিকেলে উপজেলার নিতপুর ইউনিয়নের জেলে পাড়া গ্রামে নইমুদ্দিনের ছেলে রহমত আলীর বসতবাড়িতে অসাবধানতাবশত আগুন লাগে। এতে তার দুটি ঘর, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয় তার।
অর্থনৈতিক সহযোগিতা গ্রহণকালে রহমত আলী উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ সহায়তা তার ক্ষতি কাটিয়ে উঠতে কিছুটা হলেও সহায়ক হবে।































