
ইসমাইল হোসেন পোরশা নওগাঁ
পোরশা উপজেলার নোচনাহার বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসলে তারা প্রশাসনে সংবাদ দেন।
গতকাল উক্ত সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পান এবং সহকারী কমিশনার (ভূমি) ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সে মোতাবেক বাজারে জনসমক্ষে বিক্রেতাকে মাংস সহ আটক করেন এবং লিভার তদন্ত করে অস্বাস্থ্যকর ও খাওয়ার অনুপযোগী বলে ঘোষণা দেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক পোরশা নওগাঁ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) নাবিলা ফেরদাউস তাকে ১৫হাজার টাকা জরিমানা আদায় করেন।
বিক্রেতা উপজেলার ঘাটনগর ইউনিয়নের তেলিপাড়া আজর মন্ডলের ছেলে মজিবর রহমান (৬৩)
স্থানীয় সূত্রে জানা যায় যে তিনি ইতিপূর্বে বিভিন্ন সময় এরূপ অসুস্থ গরুর মাংস এখানে বিক্রি করেছে।





























