শিরোনাম
কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ ‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

রাজনৈতিক মামলা প্রত্যাহারে চূড়ান্ত হচ্ছে তালিকা

আদালত প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০২ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ০২ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বিগত ১৮ বছরে আওয়ামী লীগ ও ওয়ান ইলেভেনের সময়ে বিএনপি-জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে তালিকা হচ্ছে। যাচাই-বাছাই শেষে ধাপে ধাপে মামলাগুলো প্রত্যাহার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে হওয়া মামলাগুলো ইতোমধ্যে প্রত্যাহার শেষ হয়েছে।  পুরনো মামলাগুলোর মধ্যে বিচারিক প্রক্রিয়াতেও কিছু মামলা নিষ্পত্তি করা হয়েছে। তবে মোট মামলার তুলনায় সেই সংখ্যা খুবই কম।


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় চলতি বছর ১ জানুয়ারি ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা। পরবর্তীতে গত ৭ আগস্ট ঢাকার শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল আপিল মঞ্জুর করে তার সাজা বাতিলের রায় দেন।


দুই মামলায় দণ্ড দিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরোনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখা হয়। সেখান থেকে পরে চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায়ই প্রায় আড়াই বছর পর সরকারের নির্বাহী আদেশে তিনি মুক্তি পান। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পরদিনই এই দুই মামলায় রাষ্ট্রপতি সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে তার দণ্ড বাতিল করে প্রজ্ঞাপন জারি করেন।


তবে মওকুফ নয়, আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়া মামলা মোকাবিলার ঘোষণা দেন। সেই অনুযায়ী গত ২৭ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তার সাজা বাতিল করে রায় দেন হাইকোর্ট। একইদিনে তাকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলাতে অব্যাহতি দেন ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু তাহের। ইতোপূর্বে নাইকো দুর্নীতি মামলাসহ বেশকিছু রাজনৈতিক হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি বা খালাস পান তিনি।  


সবশেষ রোববার (০১ ডিসেম্বর) ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট।  


এর বাইরেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. খন্দকার মোশাররফ হোসেনও দুদকের মামলায় খালাস বা অব্যাহতি পেয়েছেন।


বিএনপির মামলার তথ্য ও সংরক্ষণ শাখার বরাত দিয়ে গত বছর সেপ্টেম্বর পর্যন্ত ১৫ বছরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে ১ লাখ ৩৮ হাজার ৭১টি মামলা থাকার কথা জানা যায়। এসব মামলায় আসামির সংখ্যা ৪০ লাখের উপরে। যদিও সে সংখ্যা গত ৫ আগস্ট পর্যন্ত আরও বেড়েছে। বিচারিক প্রক্রিয়ায় বিএনপিসহ অন্যান্য দলের নেতাকর্মীদের কিছু মামলা শেষ হলেও তা মোট দায়েরকৃত মামলার তুলনায় নগণ্য বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।


তবে ইতোমধ্যে রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহারের সুপারিশের জন্য কমিটি করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে জেলা পর্যায়ে মামলা প্রত্যাহারে কমিটির সভাপতি করা হয়েছে জেলা প্রশাসককে। সদস্যসচিব থাকছেন অতিরিক্ত জেলা প্রশাসক। আর সদস্য পুলিশ সুপার (মহানগর এলাকার জন্য পুলিশের একজন ডেপুটি কমিশনার) ও পাবলিক প্রসিকিউটর (মহানগর এলাকার মামলাগুলোর জন্য মহানগর পাবলিক প্রসিকিউটর)।


ঢাকা মহানগরে ওই কমিটির সদস্য হিসেবে রয়েছেন মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। জানতে চাইলে  তিনি বলেন, জেলা প্রশাসকের কাছে যেসব দরখাস্ত আসছে সেগুলো মতামত দেওয়ার জন্য আমাদের কাছে পাঠানো হচ্ছে। আমরা যাচাই-বাছাই করে মতামত দিচ্ছি। পরবর্তীতে কমিটির সবাই একসঙ্গে বসে তালিকা চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রত্যাহার করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


মামলা প্রত্যাহারে অগ্রগতির বিষয়ে ওমর ফারুক ফারুকী বলেন, সুপারিশের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এখনো কোনো তালিকা চূড়ান্ত হয়নি। অনেক দুর্নীতি বা মানি লন্ডারিংয়ের মামলাতেও প্রত্যাহার চাওয়া হচ্ছে। আবার ৫ আগস্টের পরের মামলাও অনেকে রাজনৈতিক বলে আবেদন করছেন। তাই আমরা মতামত দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকছি। রাজনৈতিক হয়রানিমূলক মামলার কথা বলে কোনো অপরাধী যেন সুবিধা না পান। আমরা প্রথম ধাপে আবেদনগুলো দ্রুতই চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠাব। এরপর ধাপে ধাপে বাকিগুলোও করা হবে। 


আরও খবর




কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই

ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ

লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন

আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

বক্তাবলীতে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা, একটির কার্যক্রম বন্ধ

পাকুন্দিয়ায় ঈদ উপলক্ষে দুস্থ-অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু

সরকারি খেজুর বিতরণ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে — এমপি মোশারফ হোসেন

তাহিরপুর ভবানীপুরে ডিপ-টিউবওয়েল স্থাপন নিয়ে বিতর্ক,গ্রামবাসীর ক্ষোভ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন


এই সম্পর্কিত আরও খবর

​রাজশাহীতে সাংবাদিক নেতার ওপর হামলা : সন্ত্রাসী মিশাল ও ইব্রাহিম গ্রেপ্তার

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

​রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবে হামলা ও চাঁদাবাজি, সভাপতিকে কুপিয়ে জখম

​রাজশাহীতে সামারি কোর্টের হানা, ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

​লাইসেন্স ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি, নওগাঁয় বিএসটিআইয়ের অভিযানে জরিমানা

​বগুড়ায় বিএসটিআইয়ের অভিযান : ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ও দণ্ড

হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে নিতে প্রসিকিউশনের আবেদন

রাজশাহীতে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত

​রাজশাহীতে কেনাকাটার সময় আইনজীবীর স্ত্রী-সন্তানের ওপর হামলা, টাকা ছিনতাই

​রাজশাহীতে থিম ওমর প্লাজা দখল ও লুটপাট : মামলা, তদন্তে পিবিআই