শিরোনাম
রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত লালমোহনে ১ কেজি গাঁজাসহ যুবক আটক লালমোহন পৌরসভার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬

রাজশাহীতে একমির নির্মাণযজ্ঞে ধস আতঙ্ক: হেলে পড়েছে বাড়ি, বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান

প্রকাশিত:রবিবার ২১ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ২১ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রাজশাহী মহানগরীর সিপাইপাড়া এলাকায় একমি (ACME) কোম্পানির একটি সাত তলা ভবন নির্মাণকে কেন্দ্র করে পার্শ্ববর্তী বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।

নির্মাণকাজ শুরু হওয়ার পরপরই ওই এলাকার অন্তত চারটি ভবনে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রয়াত অধ্যাপক ও বিশিষ্ট চিন্তাবিদ ড. এবনে গোলাম সামাদের ‘নছিরন ভিলা’টি একদিকে হেলে পড়েছে।

​সরেজমিনে দেখা গেছে, ড. সামাদের দোতলা বাড়িটির অন্তত অর্ধশতাধিক স্থানে বড় ফাটল ধরেছে। ভবনটির পশ্চিম দিকের দেয়াল প্রায় ১০ ইঞ্চি হেলে পড়েছে এবং সামনের ফুটপাত ধসে গেছে। নিরাপত্তার স্বার্থে বাড়ির নিচতলার ভাড়ায় চালিত প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে ওই বাড়িতে অধ্যাপক সামাদের স্ত্রী ও তিন সন্তান চরম ঝুঁকি নিয়ে বসবাস করছেন। আর্থিক সীমাবদ্ধতার কারণে তারা নিরাপদ স্থানে সরে যেতে পারছেন না বলে জানিয়েছেন।

​স্থানীয়দের অভিযোগ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর নিয়ম অমান্য করে এবং কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী (Safety measures) ছাড়াই পাইলিংয়ের কাজ করছে একমি। পর্যাপ্ত জায়গা না ছেড়ে গভীর খনন করায় নছিরন ভিলা ছাড়াও পাশের আরও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

​ক্ষতিগ্রস্ত ভবনের নিচতলায় অবস্থিত ‘ওমেন্স ডল’ বিউটি পার্লারের ব্যবস্থাপক ফারজানা জানান, ভবনের আটটি কক্ষের দেয়াল ও মেঝেতে অন্তত ৪০টি ফাটল দেখা দিয়েছে।

তিনি বলেন, “ডিসেম্বর আমাদের ব্যবসার মূল সময়। কিন্তু ভবনে ফাটল ও হেলে পড়ার কারণে গ্রাহকরা ভয়ে আসছেন না। আমাদের ১৫ জন নারী কর্মীর জীবন এখন ঝুঁকিতে। আমরা দ্রুত এর ক্ষতিপূরণ চাই।”

​অধ্যাপক সামাদের ছোট ছেলে আল ফাত্তাহ সামাদ আক্ষেপ করে বলেন, “আমি মাস্টাররোলে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করি। বিউটি পার্লার ও দোকান ভাড়ার আয়ে আমাদের সংসার চলে। এখন ভাড়াটিয়ারা চলে যাওয়ায় আমরা পথে বসার উপক্রম হয়েছি। শত বছরের পৈতৃক ভিটাটি যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কায় আমরা দিন কাটাচ্ছি।”

​তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন একমি কোম্পানির ডেপুটি ইনচার্জ রাসেল। তিনি দাবি করেন, “আমরা সব ধরণের নিরাপত্তা বিধি মেনেই কাজ করছি এবং প্রতিবেশীদের আগেই বিষয়টি জানানো হয়েছিল। উল্টো আমাদের কাজে বাধা দিয়ে হেনস্থা করা হচ্ছে। যাবতীয় বিষয় এখন কোম্পানি দেখবে।”

​এ বিষয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক বলেন, “নির্মাণকাজের জন্য মাটি কাটায় যে গর্ত তৈরি হয়েছে, তা অবিলম্বে বালু দিয়ে ভরাট করার নির্দেশ দেওয়া হয়েছে। একমি ফার্মাসিউটিক্যালসকে দ্রুত চিঠি দেওয়া হবে। যথাযথ সুরক্ষা ব্যবস্থা না নিয়ে তারা কাজ চালিয়ে যেতে পারবে না। পাশের ভবনগুলোর ক্ষতির দায়ভার অবশ্যই নির্মাণকারী প্রতিষ্ঠানকে নিতে হবে।”

​এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং ক্ষতিপূরণের দাবিতে তারা আগামীকাল আরডিএ-তে লিখিত অভিযোগ জমা দেবেন।


আরও খবর




রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।

মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপ‌জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ

লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।