শিরোনাম
কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ ‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

রাজশাহীতে পুলিশ বক্সের সামনে রমরমা জুয়ার আসর

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৯ জুন ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৯ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনাল পুলিশ বক্সের সামনে দীর্ঘদিন যাবৎ রমরমা জুয়ার আসর চলছে।এ জুয়ার আসরে দিন রাত ২৪ ঘন্টা চলে জুয়া।মোটা অংকের মাসোহারায় প্রশাসন ম্যানেজ করেই চলছে এ জুয়ার আসর বলে অভিযোগ উঠেছে।

এ জুয়ার আসরের কারণে নিম্ন আয় ও মধ্যবিত্ত পরিবারের অনেকেই এখন নি:স্ব।জুয়াড়িরা নি:স্ব হলেও মালিক পক্ষ হচ্ছেন লাভবান।এখানে প্রতিদিন হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা।অথচ পুলিশ বক্স বলছে উলটো কথা।তাঁরা বলছেন জুয়া সেখানে চলে না, সেখানে শ্রমিকরা বসে আড্ডা দেয়।এ পুলিশ বক্সের বিরুদ্ধেও রয়েছে বিস্তর অভিযোগ।ফুটপাত থেকে মাসিক মাসোহারা উত্তোলন।আটক বানিজ্যসহ প্রতিদিন চলে সাধারণ যাত্রী হয়রানি।

জানতে চাইলে বাস টার্মিনাল এলাকার সাধারণ মানুষ বলেন, একজন প্রভাবশালী শ্রমিক নেতার ছত্রছায়া এ জুয়ার বোর্ড চলে।প্রতিদিন থানা ও ডিবি পুলিশের গাড়ির এসে টাকা নিয়ে যায়।

সাবেক এক শ্রমিক নেতা নাম প্রকাশ না করা শর্তে বলেন, মিনি ক্যাসিনো চলছে সেখানে।শ্রমিকদের শ্রমের পয়সা হাতিয়ে নিতে এমন আয়োজন।অনেক শ্রমিকের পরিবার আজ নি:স্ব প্রায়।জুয়ার বোর্ডের মূল হোতা বাস মালিক সমিতির সহ সাধারন সম্পাদক আরিফ শেখ।তিনি রাজশাহী সিটি করপোরেশনের ২৭ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান মনির পিতা।

র‍্যাব-৫ মাঝে মাঝে অভিযান পরিচালনা করলেও পুলিশ ডিবির ভুমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।জনশ্রুতি আছে এ জুয়ার বোর্ডে পুলিশ প্রশাসন অভিযান করতে ভয় পায়।তবে প্রতিদিন ডিউটিরত পুলিশের অনেক গাড়ি সেখানে আসে এবং এরশাদ নামে একজনের কাছ থেকে টাকা নিয়ে যায়।এটা অনেকটা ওপেন সিক্রেট।সবাই সব জানলেও কেনো প্রশাসন নীরব তা নিয়ে চলছে গুণজন।

টার্মিনালের এক দোকানি বলেন, এসব রমরমা জুয়ার ব্যবসা চালানোর কারণে জুয়ায় আসক্ত নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসাহিত হচ্ছে।এসব কারণে একদিকে যেমন বাড়ছে সামাজিক বিশৃঙ্খলা, অন্যদিকে বাড়ছে পারিবারিক বিবাদ-কলহ, চুরি, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকান্ড।এসব জুয়ায় নগরীর টোকাই, ভিক্ষুক, নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণির ঠেলাচালক, ভ্যানচালক, রিকশাচালক, সিএনজি চালক, বাসচালক, মাইক্রোবাস চালক, ট্রাকচালক, পিকআপ চালক, হেলপার, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র, বেকার যুবকরা রাতারাতি বড়লোক হওয়ার লোভে এসব জুয়ার আসরে সারাদিনের ইনকাম বিনিয়োগ করে দিনশেষে প্রতারিত হয়ে খালি হাতে বাসায় ফেরে। ফলে একদিকে যেমন বাসায় অশান্তি-কলহ সৃষ্টি হয়, অন্যদিকে পরিবারের আহার জোগাতে চুরি-ছিনতাইয়ে জড়িয়ে পড়ে এসব জুয়াড়িরা।

রাজশাহীর মাননীয় মেয়র খায়রুজ্জামান লিটন ও পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার যেখানে সোজা নিদের্শ দিয়েছেন কোনো অবৈধ কাজ ও দুর্নীতি থাকবে না রাজশাহী মহানগরীতে।তবু কিভাবে পুলিশের সামনে এমন রমরমা জুয়ার আসর সব সময় চলতে আছে। তা বোধগম্য নয় সুশীল সমাজের মানুষের কাছে।

এ বিষয়ে টার্মিনাল পুলিশ বক্সের ইনচার্জের সরকারি নম্বরে ফোন দিলে ইনর্চাজের ফোন অন্যজন ধরে বলেন স্যার অসুস্থ পরে কথা বলেন।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, আমরাও বিষয় জেনেছি।কিন্তু শ্রমিক নেতারা বলেন সেখানে শ্রমিক ছাড়া কেউ থাকে না।ওখানে শ্রমিকরা নাকি আড্ডা দেয়।তবে বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে আমরা দেখছি।

আরএমপি পুলিশের মিডিয়া মুখপাত্র এডিসি জামিরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই।কেউ অভিযোগ দিলে তথ্য প্রমাণ যাচাই করে অভিযান দিবো।


আরও খবর




কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই

ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ

লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন

আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

বক্তাবলীতে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা, একটির কার্যক্রম বন্ধ

পাকুন্দিয়ায় ঈদ উপলক্ষে দুস্থ-অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু

সরকারি খেজুর বিতরণ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে — এমপি মোশারফ হোসেন

তাহিরপুর ভবানীপুরে ডিপ-টিউবওয়েল স্থাপন নিয়ে বিতর্ক,গ্রামবাসীর ক্ষোভ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন


এই সম্পর্কিত আরও খবর

​রাজশাহীতে সাংবাদিক নেতার ওপর হামলা : সন্ত্রাসী মিশাল ও ইব্রাহিম গ্রেপ্তার

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

​রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবে হামলা ও চাঁদাবাজি, সভাপতিকে কুপিয়ে জখম

​রাজশাহীতে সামারি কোর্টের হানা, ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

​লাইসেন্স ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি, নওগাঁয় বিএসটিআইয়ের অভিযানে জরিমানা

​বগুড়ায় বিএসটিআইয়ের অভিযান : ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ও দণ্ড

হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে নিতে প্রসিকিউশনের আবেদন

রাজশাহীতে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত

​রাজশাহীতে কেনাকাটার সময় আইনজীবীর স্ত্রী-সন্তানের ওপর হামলা, টাকা ছিনতাই

​রাজশাহীতে থিম ওমর প্লাজা দখল ও লুটপাট : মামলা, তদন্তে পিবিআই