শিরোনাম
রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত লালমোহনে ১ কেজি গাঁজাসহ যুবক আটক লালমোহন পৌরসভার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬

রামপালে প্রাণী সম্পদ প্রজনন কর্মকর্তা জয়দেব কুমারের দুর্নীতির নিরপেক্ষ তদন্তের দাবীতে সংবাদ সম্মেলন

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০১ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

Open Plz







মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট) || রামপালে এলডিডিপি প্রকল্পের সদস্যগণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবীতে এক সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (১ আগষ্ট) বেলা ১২ টায় প্রেসক্লাব রামপালে উপস্থিত থেকে তারা এ সংবাদ সম্মেলন করেন। তারা বাগেরহাটের প্রাণী সম্পদ দপ্তরের কৃত্রিম প্রজনন কেন্দ্রের ডিডি জয়দেব কুমার সিংহসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবী করেন। 



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাশতলী ইউনিয়নের পিজি গ্রুপের সভাপতি মুহা. মাসুম বিল্লাহ। তিনি জানান, আমরা ভুক্তভোগী খামারিরা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওই কর্মকর্তাসহ অন্যদের বিরুদ্ধে প্রাণী সম্পদ মন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করি।



গত সোমবার (২৯ জুলাই) আনিত অভিযোগের তদন্ত করেন খুলনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম। তিনি তদন্তকালে সুকৌশলে আমাদের বক্তব্য লিপিবদ্ধ করেন এবং আমাদের বক্তব্য লিখিত আকারে দিতে বলেন। অভিযোগের বিষয়টি লেখা শুরু করার একটু পরে অভিযুক্ত লিও জোবায়ের হোসেন তাড়া দিয়ে আংশিক লিখিত কাগজ কেড়ে নেন। তাদের তদন্ত কার্যক্রম দেখে আমরা কিছুটা হতাশ হয়ে পড়ি। কোন নোটিশ ছাড়া তদন্ত কর্মকর্তা অভিযুক্তদের দিয়ে খবর পাঠান সোমবারে রামপাল প্রাণী সম্পদ অফিসে তদন্ত হবে। আমরা তড়িঘড়ি এসে দেখি জয়দেব শিংহর সমমানের মর্যাদার খুলনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম আমাদের অভিযোগের তদন্ত করছেন। তদন্তের এক পর্যায়ে সেখানে উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন সেখানে যান। অভিযোগের বিষয়ে কিছু না জেনেই উল্টো আমাদের শাসান বলে তাদের বক্তব্যে উল্লেখ করেন। 



উল্লেখ, প্রাণিসম্পদ দপ্তরের কৃত্রিম প্রজনন কর্মকর্তা জয়দেব কুমার সিংহ রামপালে অতিরিক্ত দায়িত্ব পালন কালে অনিয়ম ও দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন। যা নিরপেক্ষ তদন্ত করলে বেরিয়ে আসবে। 



প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রানী সম্পদ দপ্তরের আওতাধীন এলডিডিপি প্রকল্পটি বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত হচ্ছে। পিজি গ্রুপের মাধ্যমে তাদের বিভিন্ন প্রশিক্ষনের আয়োজন করা হয়ে থাকে।



ওই দপ্তরের প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (লিও) জোবায়ের হোসেন, ফিল্ড সুপারভাইজার নাহিদ হোসেন, বাগেরহাট দপ্তরে সাত মাস পূর্বে বদলী হলেও বহালতবিয়তে রামপালে অবস্থান করা অফিস সহকারী অমর কুমার কুন্ডু ও ঘাস চাষ প্রকল্পের মাঠ কর্মী মুক্তা খাতুনদের সহায়তায় ওই কর্মকর্তা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তিনি জনপ্রতি নতুন পিজি গ্রুপের সদস্যদের কাছ থেকে ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হয়। প্রশিক্ষনে ৩০ জন করে মোট ১০ টি পিজি গ্রুপের সদস্যদের কাছ থেকে খাবার বাবদ মোট ৯০ হাজার টাকা, নিম্ম মানের মুরগির ঘর নির্মান করে ৬০ টি পরিবারের কাছ থেকে ৭ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ২০ হাজার টাকা, ছাগলের ঘর নির্মাণে ৩০ টি পরিবারের কাছ থেকে ৭ হাজার টাকা করে মোট ২ লক্ষ ১০ হাজার টাকা, গৃহপালিত পশুদের ঘাসের বরাদ্দকৃত অনুদানের টাকা থেকে ১০ জনের কাছ থেকে ৫ শত টাকা করে মোট ৫ হাজার টাকা, সরকারিভাবে বরাদ্দকৃত অফিসের ঔষধ খামারিদের মাঝে বন্টন না করে তা বাইরে বিক্রি করা, প্রশিক্ষনে প্রকৃত খামারিদের নাম না দিয়ে স্বজনপ্রীতি করে অফিসের আত্মীয় স্বজনদের দিয়ে প্রশিক্ষন করানো, দুপুরের খাবার বাবদ বরাদ্দকৃত টাকা থেকে ১৫ টি প্রশিক্ষনে ১১ জন সদস্যদের কাছ থেকে মোট ৪ লক্ষ ৪৫ হাজার ৫ শত টাকাসহ বিভিন্ন খাত থেকে সর্মমোট ১৫ হাজার ২০০ টাকা, খাবার বাবদ ১ লক্ষ ১৮ হাজার টাকা, ১১ টি পিজি থেকে ১ লক্ষ ৬৭ হাজার টাকা আত্মসাত করেন ওই কর্মকর্তা। এভাবে তিনি ও তার সহকারীরা বিভিন্ন প্রকল্পের টাকা হাতিয়ে নেন। তার এমন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করায় এলডি ডিপি'র সদস্যদের সদস্য পদ বাতিল করারও হুমকি দেন এই কর্মকর্তা।



অভিযোগের বিষয়ে খুলনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. শরিফুল হোসের সাথে তার মুৃঠোফোনে জানতে চাওয়া হয়, সমমানের পদমর্যাদার কোন কর্মকর্তার বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত করতে আইনের কোন ব্যাতায় ঘটে কি না ? জবাবে তিনি জানান, জেলা কর্মকর্তা হলেও তিনি উপজেলার দায়িত্ব পালন করছেন। উপজেলা কর্মকর্তা হিসাবে তার অভিযোগের তদন্ত করা যায়।



অভিযুক্ত বাগেরহাটের প্রজনন প্রকল্পের ডিডি জয়দেব কুমার সিংহ বলেন, আমি এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছি। দায়িত্ব পালনকালে খামারিদের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করেছি। তাছাড়া কাজ করলে ভুল হয়। দু'য়েকজন হয়তো ভুল বুঝে অভিযোগ করেছেন। ওই অভিযোগ আদৌ সত্যি নয়। আমি কোন দূর্নীতি বা স্বজনপ্রীতি করিনি। আমার সাথে জুবায়ের হোসেন, অফিস সহকারী অমর কুমার কুন্ডু, ফিল্ড সুপারভাইজার নাহিদ হোসেন ও মুক্তামনি জড়িত নয়। তারা কোন অনিয়ম করেনি। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে অপেক্ষা করুন তদন্ত শেষে সব জানা যাবে।


এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিজি গ্রুপের সহসভাপতি মোসা. মোনোয়ারা খাতুন, সভাপতি মুহা. আল মামুন, ক্যাশিয়ার নূর ইসলাম শেখ প্রমুখ।#





আরও খবর




রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।

মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপ‌জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ

লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।