শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

রুশ বাহিনী থেকে ভারতীয়দের ছাড়তে অনুরোধ মোদির, সম্মতি পুতিনের

‍আলোকিত দুনিয়া ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ০৯ জুলাই ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৯ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দুইদিনের সফরে রাশিয়ায় গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (৮ জুলাই) রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার নৈশভোজ ছিল।




সেখানে রুশ সেনাবাহিনী থেকে ভারতীয়দের ছাড়তে অনুরোধ করেন মোদি। জবাবে, সেখানেই এই ইস্যুতে পুতিন সম্মতি দেন বলে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে। এছাড়া ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধেও মোদি আহ্বান জানিয়েছেন।


মঙ্গলবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।



প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে রাশিয়ায় দুই দিনের সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য সরাসরি পুতিনের কাছে আবেদন করেছেন।


মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে অনানুষ্ঠানিক বৈঠকের সময় মোদি তাকে বলেন, যুদ্ধের ময়দানে কোনও সমাধান পাওয়া যাবে না।


‘ভারত সর্বদা আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বসহ জাতিসংঘের সনদকে সম্মান করার আহ্বান জানিয়েছে। যুদ্ধক্ষেত্রে কোনও সমাধান নেই। সংলাপ এবং কূটনীতিই এগিয়ে যাওয়ার পথ,’ প্রধানমন্ত্রী মোদি নৈশভোজের সময় পুতিনকে এসব কথা বলেছিলেন বলে মনে করা হচ্ছে।


এছাড়া ভারতীয় এই প্রধানমন্ত্রী অসাধু ট্রাভেল এজেন্টদের মাধ্যমে রাশিয়ান সেনাবাহিনীতে যোগদান করা প্রতারিত ভারতীয় নাগরিকদের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। সূত্র জানিয়েছে, রাশিয়া সমস্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিয়েছে।


সংবাদমাধ্যম বলছে, সোমবার রাতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মোদির নৈশভোজ ছিল। সেখানে তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য মোদিকে অভিনন্দন জানান তিনি। ওই নৈশভোজেই পুতিনের কাছে একটি আবেদন জানান মোদি।


তিনি বলেন, রাশিয়ায় যে ভারতীয়রা আছেন, বাধ্য হয়েই তাদের অনেককে যুদ্ধে অংশ নিতে হয়েছে। পুতিন যেন যুদ্ধ থেকে ভারতীয়দের অব্য়াহতি দেন। ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, নৈশভোজেই মোদির এই আবেদনে সম্মতি জানিয়েছেন পুতিন।


এনডিটিভি বলছে, উচ্চ বেতনের চাকরি পাওয়ার প্রলোভনে এজেন্টদের হাতে প্রতারিত হওয়ার পরে প্রায় দুই ডজন ভারতীয় রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে বলে মনে করা হচ্ছে।


এই বছরের শুরুর দিকে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে পাঞ্জাব এবং হরিয়ানার একদল পুরুষকে দেখানো হয়েছে। রুশ সেনাবাহিনীর ইউনিফর্ম পরা সেই ব্যক্তিরা দাবি করেন, তারা ইউক্রেনে যুদ্ধে লড়তে প্রতারিত হয়েছে। লড়াইয়ে এখনও পর্যন্ত দুই ভারতীয় নাগরিকের মৃত্য়ুর খবর পাওয়া গেছে।


এদিকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জার্মান সংবাদমাধ্যম ডিডাব্লিউকে জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বহু ভারতীয় রাশিয়ায় আটকে পড়েছেন। তারা বড় বেতনের কাজের আশায় রাশিয়ায় গিয়েছিলেন। এখন যুদ্ধে অংশ নিতে বাধ্য হচ্ছেন তারা।


মোদি ওই সমস্ত ভারতীয় যাতে দেশে ফিরে আসতে পারেন, সেই আবেদন জানিয়েছেন। সূত্রের দাবি, মোদির সেই আবেদনে সাড়া দিয়েছেন পুতিন। ভারতীয়দের সেনাবাহিনী থেকে ছেড়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি ভারতীয়রা যাতে দেশে ফিরে যেতে পারে, সেই ব্য়বস্থা করা হবে বলেও জানিয়েছেন রাশিয়ার এই প্রেসিডেন্ট।


উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় রাশিয়ায় পৌঁছেছেন নরেন্দ্র মোদি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর মস্কোতে মোদির এটিই প্রথম সফর। মস্কোতে পৌঁছানোর পর বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্তরুভ।



এছাড়া ইউক্রেন যুদ্ধে ইউরোপ এবং আমেরিকা রাশিয়া-বিরোধী মঞ্চ তৈরি করলেও ভারত কোনোপক্ষেই যোগ দেয়নি। তারা এখনও পর্যন্ত জাতিসংঘে এই বিষয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করছে। শুধু তা-ই নয়, রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্কও অটুট রেখেছে ভারত।


রাশিয়া থেকে তেল কিনছে মোদির সরকার। যা নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের চাপের মুখেও পড়তে হয়েছে ভারতকে। রাশিয়াও ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে। এই পরিস্থিতিতে মোদির রাশিয়া সফরও বেশ গুরুত্বপূর্ণ।


এদিকে, নরেন্দ্র মোদির রাশিয়া সফর একাধিক পশ্চিমা দেশের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এই দ্বিপাক্ষিক বৈঠকের আর কী অর্থ হতে পারে, সে বিষয়ে সন্দিহান ওই দেশগুলো। লন্ডনের কিংস কলেজে সাউথ এশিয়ান স্টাডিজের প্রফেসর ক্রিস্টোফ জাফরেলট জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী মোদির রাশিয়া সফরের ভূ-রাজনৈতিক তাৎপর্য রয়েছে।


আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা

প্রবাসে শেকড়ের টান : নিউজিল্যান্ডে নর্থ-বেঙ্গল সোসাইটির মিলনমেলা

ধানের শীষের প্রার্থী পছন্দ না হওয়ায় নিজের ভোট নিজের প্রতীকে প্রদানের সিদ্ধান্ত- শফিকুল ইসলাম রাহী

​ম্যানচেস্টার-সিলেট রুট বন্ধের প্রতিবাদে লন্ডনে প্রবাসীদের ক্ষোভ

ইতালির রোমে বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘের আত্মপ্রকাশ

‘যতদিন দরকার শেখ হাসিনাকে রাখবে ভারত’

অস্ত্র সমর্পণের দাবি অস্বীকার করলো হামাস

দার্জিলিংয়ে পাহাড়ধস ও তীব্র বর্ষণে নিহত ২০, আটকা বহু পর্যটক

মিয়ানমারের কারাগার থেকে সু চির মুক্তিতে চীনের সহায়তা চান ছেলে

নাইজেরিয়ায় সোনার খনি ধসে ‘শতাধিক মৃত্যুর শঙ্কা’