শিরোনাম
রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত লালমোহনে ১ কেজি গাঁজাসহ যুবক আটক লালমোহন পৌরসভার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬
তিস্তাপাড়ে মানুষের কান্না

‘সব ভেসে গেছে, আমরা এখন কোথায় যাবো’

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ১২ জুলাই ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১২ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

‘রাত থেকে পানি ঘরে ঢুকতে শুরু করে। অনেক কিছু ভেসে গেছে। শুধু কোনোমতে ঘরের চাল রক্ষা করতে পারছি।’ এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন আলেয়া বেগম। তার ভিটাবাড়ি সব তিস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।


শুধু আলেয়া বেগম নয়, তার মতো অনেকেরই একই অবস্থা। নদীভাঙনে পরিবারগুলো ঘরবাড়ি হারিয়ে এখন দিশাহারা। তিস্তাপাড়ে চলছে অসহায় এসব মানুষের আহাজারি। তাদের এখন ঠাঁয় হয়েছে খোলা আকাশের নিচে। অনেকে বাঁধের ওপর, সরকারি জমি ও স্কুলের মাঠে আশ্রয় নিয়েছেন।



লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর ডাউয়াবাড়ি গ্রামে গিয়ে দেখা গেছে, তিস্তার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সকাল থেকে বিকেল পর্যন্ত বিলীন হয়েছে প্রায় ৫০টি পরিবারের ঘরবাড়ি। অন্যরা তাদের বাড়ি সরিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। অনেকের আসবাবপত্র ভেসে গেছে নদীতে।


এসময় অসহায় মানুষগুলো বলছিলেন, ‘কোথায় যাবো কী করবো’। এভাবে বিলাপ করছেন আর কান্নায় ভেঙে পড়ছেন তিস্তাপাড়ের মানুষ।


অন্যদিকে হাতীবান্ধা উপজেলার উত্তর ৪৮ নম্বর ডাউয়াবাড়ি সরকার প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক ও আলহাজ আছের মাহামুদ মাধ্যমিক বিদ্যালয় ভাঙনের হুমকিতে রয়েছে।


চলতি মৌসুমে জেলায় প্রায় ৩০০ বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার হাতীবান্ধা উপজেলা উত্তর ডাউয়াবাড়ি, সিন্দুর্না, পাটিকাপাড়া, কালীগঞ্জে ভোটমারী, আদিতমারী মহিষখোচা, সদরের খুনিয়াগাছ, কালমাটিতে ভাঙন দেখা দিয়েছে।



কথা হয় ছকিমোন বেওয়ার সঙ্গে। তিনি বলেন, ‘বন্যার পানিতে মোর পাঁচ হাঁস, ১০ মুরগি ভাসি গেইছে। এলা বাড়িটাও ভাঙতে হয়। এখন কই যামু?’




হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান বলেন, নদীতে ঘরবাড়ি বিলীনের কথা শুনে এসেছি। দেখলাম চোখের পলকেই নদীর গর্ভে ৫০টি বাড়ি বিলীন হয়ে গেলো। এ পর্যন্ত এই এলাকায় প্রায় ২০০ ঘর বিলীন হয়েছে। আর পানিবন্দি হয়েছে প্রায় ৫০০ পরিবার।




লালমনিরহাট পাউবোর নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, পানি ওঠানামার কারণে ধরলা ও তিস্তায় বেশি কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। বিভিন্ন স্থাপনা ভাঙন শুরু হলে বিষয়টি আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। পাশাপাশি সার্বক্ষণিক খোঁজ রাখছি।


লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ বলেন, তিস্তা ও ধরলার নিম্নাঞ্চলের ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০০ টন চাল, পাঁচ লাখ টাকা ও ৪০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।


আরও খবর




রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।

মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপ‌জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ

লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।