শিরোনাম
রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত লালমোহনে ১ কেজি গাঁজাসহ যুবক আটক লালমোহন পৌরসভার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬

সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ পটিয়াবাসী

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:সোমবার ১৫ জুলাই ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৫ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চট্টগ্রামের পটিয়া পৌরসভার বিভিন্ন পয়েন্টে সড়কের পাশে ফেলা হচ্ছে দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনা। দুর্গন্ধের কারণে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষ অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে নাক চেপে চলাচল করতে বাধ্য হচ্ছেন। সড়কের পাশে দীর্ঘদিন ফেলে রাখা দুর্গন্ধযুক্ত ময়লার কারণে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 


এ বিষয়ে পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল বলেন, পৌরসভার তত্ত্বাবধানে অস্থায়ীভাবে একটি ডাম্পিং স্টেশন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি হলে ময়লা-আবর্জনা আর থাকবে না। ডাম্পিং স্টেশনটি দ্রুত চালু করার জন্য চেষ্টা চলছে। 


পটিয়া পৌরসভার পরিচ্ছন্ন পরিদর্শক অরজিত কুমার সাজু বলেন, ডাম্পিং স্টেশন না থাকার কারণে নির্দিষ্ট কোনো জায়গায় ময়লা-আবর্জনা ফেলা সম্ভব হচ্ছে না। তবে ৮৫ শতকের একটি জায়গা ভাড়া নেওয়ার প্রক্রিয়া চলছে। এটির বাস্তবায়ন হলে ময়লা-আবর্জনা প্রক্রিয়ার মাধ্যমে সেখানে ফেলা হবে।


স্থানীয়রা বলছেন, পটিয়া পৌরসভায় ডাম্পিং স্টেশন না থাকায় এমন দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পটিয়ার প্রধান ডাকঘরের সামনে ও আদালত মসজিদের দক্ষিণ পাশে খালি জায়গায় দুর্গন্ধযুক্ত ময়লা ফেলে রাখায় পরিবেশ দূষিত হচ্ছে। ফেলে রাখা ময়লা ফুটপাথেও চলে এসেছে। দূষিত এসব ময়লার ওপর দিয়ে লোকজনকে চলাচল করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ময়লা-আবর্জনার ভাগাড় চোখে পড়ছে।  


খোঁজ নিয়ে জানা যায়, ময়লা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা না থাকার কারণে পৌর কর্তৃপক্ষও হিমশিম খাচ্ছে। উপজেলার পূর্ব হাইদগাঁও এলাকায় পৌর কর্তৃপক্ষ একটি ডাম্পিং স্টেশন করার উদ্যোগ নিলেও স্থানীয়দের বাধার কারণে তা আর বাস্তবায়ন হয়নি। বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে পটিয়া বাইপাস এলাকায় ৮১ শতক একটি জায়গা ভাড়া নিয়ে ডাম্পিং স্টেশন করার জন্য নতুনভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। পটিয়া পৌরসভায় বর্তমানে ৬০ জন নারী-পুরুষ পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োজিত আছেন। এর মধ্যে আবাসিক এলাকায় ডোর টু ডোর ময়লা-আবর্জনা সংগ্রহ করছে একটি দল। তবে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট কোনো জায়গা না পাওয়ার কারণে কয়েকটি স্পটে ফেলা হচ্ছে সংগ্রহকৃত এসব ময়লা। 


জানা গেছে, পটিয়া পৌরসভা ‘ক’ শ্রেণির হলেও নেই কোনো ডাম্পিং স্টেশন। ৯টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভা। এখানে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে ময়লা সংগ্রহ করে ফেলছেন সড়কের পাশেই। 


সরেজমিন দেখা যায়, পটিয়া বিসিক শিল্পনগরী এলাকায়, বৌদ্ধ মন্দিরের পাশে একটি খালি জায়গায়, ৫নং ওয়ার্ডের সবজার পাড়া, বাইপাস এলাকায় ও বাসস্টেশন এলাকায় যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে। এসব এলাকা রীতিমতো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। অতিরিক্ত বৃষ্টি হলে দুর্গন্ধযুক্ত এসব ময়লা-আবর্জনা ফুটপাথসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে যায়। গত এক সপ্তাহ ধরে পোস্ট অফিসের সামনে ময়লার স্তূপ জমে আছে। সেখান থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। অনেক ময়লা ফুটপাথে চলে এসেছে। 


স্থানীয় ব্যবসায়ী আনিসুল ইসলাম বলেন, পোস্ট অফিসের সামনে ময়লা-আবর্জনা ফেলার কারণে পথচারীদের যেভাবে সমস্যা হচ্ছে তেমনি ব্যবসায়ী এবং মুসল্লিদেরও সমস্যা হচ্ছে। পথচারীরা নাক চেপে ধরে ময়লার ওপর দিয়ে চলাচল করছে। দুর্গন্ধযুক্ত ময়লা সরিয়ে নিতে পৌর কর্তৃপক্ষের প্রতি অনুরোধ এলাকাবাসীর।


আরও খবর




রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।

মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপ‌জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ

লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।