
বাংলাদেশের সকল অর্জন আওয়ামী লীগের হাত ধরে এসেছে। বঙ্গবন্ধু পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ পরবর্তী এখন স্মার্ট বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন সীতাকুণ্ডে কাঙ্খিত উন্নয়নে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হবে। সীতাকুণ্ড
উপজেলা অনুিষ্ঠত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বিশাল আনন্দ শোভাযাত্রা আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ রেজাউল করিম বাহার । যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ মিয়া ও সাংগঠনিক সম্পাদক আবেদীন আল মামুনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন। সভায় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহসিন জাহাঙ্গীর, সীতাকুণ্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, সীতাকুণ্ড পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. ম. ম দিলশাদ, সীতাকুণ্ড উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর আকতার বিউটি, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, চেয়ারম্যান নাজিম উদ্দিন, চেয়ারম্যান মনির আহমেদ, চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, সাদাকাত উল্লা মিয়াজী, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ, বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইফতেখারুল আলম সবুজ, ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদ চৌধুরী ফারুক, শ্রমিক লীগের সভাপতি দুলাল দে, কৃষক লীগের আহ্বায়ক আবুল কাশেম ওয়াহিদী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইকবাল মাহমুদসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আরো অন্যান্য নেতাকর্মী বৃন্দ প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।





























