
মো: ফখর উদ্দিন,ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগ পৌরসভার ৭নং ওয়ার্ড (বিন্নাগুনী) জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রবিবার (১৭ মার্চ) বিন্নাগুনী মিজি পুকুর পাড় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়েছে।
সেনবাগ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী বেলাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও মো: শফিকুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবদুল মালেক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইয়াছিন মিয়াজী,পৌরসভা জামায়াতে ইসলামীর সহ সভাপতি ডা: আবু জাফর মো: তৈয়ব ও জামায়াত নেতা হাজী হারুনুর রশিদ সহ প্রমুখ।
দেশ ও জাতি এবং বিশ্ব মানবতার শান্তি,সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।





























