
শেরপুর প্রতিনিধি :
শেরপুরে পূর্বশত্রুতার জেরে লুটপাটের অভিযোগে দেলুয়ার হোসেন দুলাল (৪৯) নামের শিক্ষক কে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে কারাগারে প্রেরণ করেছে আদালত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) শেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট সুলতান মাহমুদ মিলন সিআইডি পুলিশের তদন্ত প্রতিবেদন বিবেচনায় নিয়ে আসামীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মো: দেলুয়ার হোসেন দুলালকে কারাগারের নিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি মো: আমিনুল ইসলাম মমিন। আসামী দেলুয়ার হোসেন দুলাল শেরপুর পৌর শহরের বাগরাকসা এলাকার মৃত মামুদ আলীর পূত্র।
এ মামলার অন্যান্য আসামীরা হলেন : মাসুদ পারভেজ তারা,শরীফ উদ্দীন আনসারী সোহান (৩২),মো: রানা (৩৫), মনোয়ারা পারভীন রানী,(৫২),মোছা: ছালমা পারভীন ছানী,মোছাঃ সেলিনা (৫৫),মোছা: শিখা (৪৫),মোছা: সাবিনা ইয়াসমিন সূচনা (৪০)।
মামলা সূত্রে জানা যায়, গত বছর ফেব্রুয়ারী মাসের ২০ তারিখ রাত ৮টার দিকে বাদী অহনাফ শাকিল প্রিন্স সহ পরিবারের লোকজন ঢাকায় অবস্থান করার খবর জানতে পেয়ে বসত বাড়িতে কেউ না থাকায় আসামীরা বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার লুটপাট করে। প্রায়ই ২৮ লক্ষ টাকার মালামাল ঠিকাদারি লাইসেন্স, বিভিন্ন ব্যাংকের চেক বই জমির দলিল পত্র লুটপাটের অভিযোগে আদালতে অভিযোগ দায়ের করেন অহনাফ শাকিল প্রিন্স ।( মামলার সি আর নং ২৪০/২০২৫ এ দন্ডবিধির ৩৮০/৪১১/৩৪ ধারা)।
পরে আলালত পিবিআই জামালপুরকে তদন্তের নির্দেশ প্রদান করেন। পিবিআই তদন্তকারী কর্মকর্তা এসআই মো: স্বপন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ৩৮০/৩৪ ধারা ঘটনার সত্যতা পাওয়া যায় মর্মে আদালতে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেন।
আসামীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্বেও আসামী নূরল আমিন, মো: রানা,মো ইভান,ও মোছা: ইভানদের বিরুদ্ধে কোন সত্যতাপাওয়া যায় নাই মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করলে বাদী অনুসন্ধান প্রতিবেদনের বিরুদ্ধে নারাজী করেন। পরে আদালত আবারও শেরপুর জেলা সিআইডিকে অধিকতর তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। পরে সিআইডি ঘটনার তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এবং এ মামলায় গত রাতে ৪জনকে শেরপুর সদর থানার পুলিশ গ্রেফতার করে পরে আদালতে পাঠানো হয়। পরে আদালত এ মামলার অন্যান্য আসামীদের জামিন মঞ্জুর করলেও ৩নং আসামী দেলুয়ার হোসেন দুলালের জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।





























