
ফজলুল করিম শেরপুর জেলা প্রতিনিধি : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শেরপুর সদর উপজেলার ৫নং ধলা ইউনিয়নে দুস্থ মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
১৮ মার্চ মঙ্গলবার সকাল ১০ টা থেকে ধলা ইউনিয়ন পরিষদের আয়োজনে তিন দিন ব্যাপি ৩৬৭০ জন দুস্থ মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল বিতরণ করা হয়। এসময় ৫ নং ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন ও খাদ্য তদারকি কর্মকর্তা,ইউপি সদস্য সদস্যাগণ উপস্থিত থেকে এ চাল বিতরণ উদ্বোধন করেন।





























