
কামাল উদ্দিন ভূইয়া, বিশেষ প্রতিনিধিঃ
সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়নে বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহ্ফিলে বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মার শান্তি কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় এবং দেশ ও জাতির কল্যাণে কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক এর সভাপতিত্বে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতারে মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব। প্রধান বক্তা বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমেন খান এর পরিচালনায় এবং সিনিয়র যুগ্ম সম্পাদক ফজল হোসেন সঞ্চলনায়, বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ সভাপতি পীর মোহাম্মদ পিরু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, বিএনপির সহ সভাপতি মনিরুজ্জামান, তাজুল ইসলাম সরকার, হাজী মজিদ খান,নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোবেল হোসাইন, কাঁচপুর ইউনিয়ন ৮ নং বিএনপি সভাপতি জুয়েল সরকার, সাধারণ সম্পাদক ইকবাল প্রধান, আলমাছ, বিএনপি নেতা হানিফ, জসিম, জুয়েল, ইকবাল,ইমরান ফারুক,আব্দুর রবসহ অন্যান্য নেতৃবৃন্দ দোয়া ও মিলাদ মাহফিলের উপস্থিত ছিলেন।





























