শিরোনাম
শেরপুর ৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মুরাদনগরে মাটিখেকোর খপ্পরে পড়ে বিলীন হচ্ছে কৃষি জমি মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার,২ এসআই আহত নারী দিবসে শ্যামনগরের মুন্সিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি রাজশাহীতে সাংবাদিক নেতা লাঞ্ছিত : মামলার প্রধান আসামিদের গ্রেপ্তারে পুলিশের 'অনহীহা ​রাজশাহীতে ২৭নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের প্রধান সড়ক সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক-২
রবিবার ১৫ মার্চ ২০২৬
রবিবার ১৫ মার্চ ২০২৬

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর গাড়ী বহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আবু রায়হান স্টাফ রিপোর্টার


টাঙ্গাইল সদর ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবালের নির্বাচনী প্রচারনার গাড়ী বহরে  হামলা প্রতিবাদে  বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর কর্মীদের বিরুদ্ধে  সংবাদ সম্মেলন করেছেন।


মঙ্গলবার (৩ ফ্রেরুয়ারী) টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টাঙ্গাইল সদর ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল।


লিখিত বক্তব্য তিনি বলেন, আজ আমি অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে দেশবাসী, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে, সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে টাঙ্গাইল সদর উপজেলার হগড়া ইউনিয়নের দুলাল মোড়, মালতী পাড়া এলাকায় আমার নির্বাচনী প্রতীক হরিণ" মার্কার প্রচারণা চলাকালীন সময় আমার গাড়িবহরের ওপর একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল অতর্কিত ও পরিকল্পিত হামলা চালায়।


এই হামলাটি আমার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু'র কর্মী আজগর আলী ও কামরুল মোল্লার প্রত্যক্ষ নির্দেশনায় সংঘটিত হয়েছে। হামলায় নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন-উজ্জ্বল, মজনু মৃধা, আব্বাস মৃধা, রেজাউল, শুভ, শাকিল, আবুতালেব, আসলাম, শাহাদাৎ, মোহাম্মদ, তারিবুল্লাহ, মসলেম, মধু স্বর্ণকার, সাহাব উদ্দিন, মিন্টু মেম্বারসহ আরও আনুমানিক ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী।


হামলাকারীরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে আমার গাড়িবহরের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে, ব্যাপক ভাঙচুর চালায় এবং আমাকে ও আমার কর্মী-সমর্থকদের প্রাণনাশের প্রকাশ্য হমকি দেয়। এই বর্বর হামলায় আমার সঙ্গে থাকা আরিফ, বেল্লাল, আবদুল্লাহ, আবুতালেব, রাসেদ, ইব্রাহিম, মাসুদ, হানিফ ও মিজান গুরুতরভাবে আহত হন।


ঘটনার পরপরই আমি প্রশাসনকে অবহিত করলে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


আমি স্পষ্ট ভাষায় বলতে চাই-এই ঘটনাটি শুধুমাত্র আমার ওপর হামলা নয়, এটি একটি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনী পরিবেশের ওপর সরাসরি আঘাত। এটি নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন এবং একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এই হামলার মাধ্যমে আমাকে নির্বাচন ও প্রচারণা কার্যক্রম থেকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সরিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে।


আমি নির্বাচন কমিশন, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি-এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িত সকল দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন আমি এবং আমার কর্মী-সমর্থকরা নিরাপদে ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারি, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।


তিনি আরো বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে আমি দেশবাসী ও গণমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করছি।


এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, শহর বিএনপি সাবেক সভাপতি মেহেদী হাসান আলীম,শহর বিএনপিসাবেক সহ সভাপতি মোঃ সাদেকুল হক সেলিম, সদর উপজেলা বিএনপি সাবেক সিঃ সহ সভাপতি মোঃ হাদিউজ্জামান সোহেল,টাঙ্গাইল পৌরসভা সাবেক কাউন্সিলর মোঃ আঃ রাজ্জাক,মগড়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান উত্তম, শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক মিয়া। 


আরও খবর




শেরপুর ৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

মুরাদনগরে মাটিখেকোর খপ্পরে পড়ে বিলীন হচ্ছে কৃষি জমি

মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার,২ এসআই আহত

নারী দিবসে শ্যামনগরের মুন্সিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি

রাজশাহীতে সাংবাদিক নেতা লাঞ্ছিত : মামলার প্রধান আসামিদের গ্রেপ্তারে পুলিশের 'অনহীহা

​রাজশাহীতে ২৭নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত

পঞ্চগড়ে চেয়ার বাঁচাতে ইউএনওকে জড়িয়ে বিভ্রান্তি:এক চেয়ারম্যানের বিরুদ্ধে ৬ চেয়ারম্যানের প্রতিবাদ

রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন

লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত

সেনাবাহিনীর অভিযানে বিপুলসংখ্যক মাদকসহ আটক ২

উন্নয়ন- অগ্রযাত্রায় সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করায় আলোচনা সভা

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড


এই সম্পর্কিত আরও খবর

শেরপুর ৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

মুরাদনগরে মাটিখেকোর খপ্পরে পড়ে বিলীন হচ্ছে কৃষি জমি

মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার,২ এসআই আহত

নারী দিবসে শ্যামনগরের মুন্সিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত

পঞ্চগড়ে চেয়ার বাঁচাতে ইউএনওকে জড়িয়ে বিভ্রান্তি:এক চেয়ারম্যানের বিরুদ্ধে ৬ চেয়ারম্যানের প্রতিবাদ

রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন

লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত