
তিতাস(কুমিল্লা)প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী কড়িকান্দি ইউনিয়ন জামায়াতের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সদর কড়িকান্দি ইউনিয়ন কড়িকান্দি বাজারে সোমবার বিকেলে ৫টায় এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক ওসমান গনির সভাপতিত্বে ও সেক্রেটারি মনির হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাদাৎ হোসাইন, তিতাস যুব বিভাগের সেক্রেটারি ডা.শাহাবুদ্দিন,তিতাস শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোশাররফ হোসেন,উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ইব্রাহিম
প্রধান অতিথির বক্তব্যে শাহাদাৎ হোসাইন বলেন, আমরা রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে এক্যবদ্ধভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। একটি বৈষম্যহীন সমাজ গঠনে আপনাদের পাশে চাই। সকল ভেদাভেদ ভুলে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা পালন করতে হবে। এসময় তিনি মানুষকে ন্যায়নীতির পথে সাহস নিয়ে সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান।





























