
সরকারি তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের (২০২৬-২৭) কার্যবর্ষের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টা ও ইংরেজি বিভাগের শিক্ষকদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. ফারদিন আল রুবাইয়াত সিয়াম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাতেমা জাহান আনিকা।
কমিটির অনুমোদন দেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. পরিতোষ মন্ডল, মডারেটর সহকারী অধ্যাপক মো. নাদিমুল হক এবং সহ-মডারেটর সহকারী অধ্যাপক এ.এস. আল মোহাইমিন খান।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. হাসান আলী এবং সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল বুশরা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আফরিনা আক্তার ও সামিউল ইসলাম।
এছাড়া অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন—সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান চৌধুরী, কোষাধ্যক্ষ সুমন ইসলাম, যুগ্ম কোষাধ্যক্ষ কে এম ইয়াকুব হোসাইন, দপ্তর সম্পাদক জি এম নাফিউল বাশার উল্লাস, জনসংযোগ বিষয়ক প্রধান সম্পাদক মোহসিন হোসেন, বিতর্ক বিষয়ক সম্পাদক মো. কাইয়ুমুর রহমান, যোগাযোগ বিষয়ক সম্পাদক জুবাইদা গুলসান আরা, আইটি সেক্রেটারি মো. নবীন হোসেন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক সাবরিনা আক্তার ঐশী, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক জুহাইর আনজুম নাফিস, মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. ফাহিম ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান তালুকদার এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ইমন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রাকিব ইসলাম রাকিব এবং নাফসিয়া।
নতুন দায়িত্ব গ্রহণ করে সভাপতি মো. ফারদিন আল রুবাইয়াত সিয়াম বলেন, “গত চার বছর এই ক্লাবের সাথে যুক্ত থেকে আমি নেতৃত্ব ও যোগাযোগের যে দক্ষতা অর্জন করেছি, তা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আমাদের লক্ষ্য কেবল ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি নয়, বরং বর্তমান চাকরির বাজারের জন্য প্রয়োজনীয় সফট স্কিল অর্জনে সদস্যদের সহায়তা করা। আমরা ইংরেজি বিতর্ক, পডকাস্ট এবং ইমেইল রাইটিংয়ের মতো কর্মশালার আয়োজন করব, যা শিক্ষার্থীদের পেশাগত জীবনে এগিয়ে রাখবে।”
সাধারণ সম্পাদক ফাতেমা জাহান আনিকা বলেন, “আমার প্রধান লক্ষ্য সদস্যদের নেতৃত্বের গুণাবলি ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে কাজ করা। আমরা বেসিক থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত কোর্স-ভিত্তিক শেখার সুযোগ তৈরি করব। একইসাথে সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর।”
উল্লেখ্য, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে তোলার লক্ষ্যে ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি সরকারি তিতুমীর কলেজে এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয়।







































