শিরোনাম
কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ ‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

উপজেলা নির্বাচন ঘিরে ঘনিষ্ঠ হচ্ছে বিএনপি-জামায়াত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৪ মার্চ ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৪ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বিএনপির রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে একসঙ্গে আন্দোলন সংগ্রাম করে আসছে। বিএনপির সঙ্গে একমত হয়ে দলীয় সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়নি জামায়াত। এমনকি নির্বাচনকে ঘিরে বিএনপি ও তাদের সমমনা দলগুলোর আন্দোলন কর্মসূচিতে অগ্রভাগে ছিল ইসলামী এই দলটি।


বিএনপির বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে যে, জামায়াতের পরামর্শেই বিএনপি নির্বাচনের আগে আগে জ্বালাও পোড়াও এর মতো সহিংস কর্মসূচিতে যায় এবং রেলে পরিকল্পিত সহিংসতা ঘটায়। আর এ ধরনের সহিংসতার পথ বেছে নেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেয়। ফলে নির্বাচন বানচালের যে পরিকল্পনা বিএনপি নিয়েছিল সেটি ভেস্তে যায় শেষ পর্যন্ত পশ্চিমাদের সমর্থন না পাওয়ার কারণে। এ নিয়ে বিএনপি এবং জামায়াতের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। তবে এবার সে দূরত্ব ঘোচানোর জন্য উদ্যোগ নিয়েছে বিএনপি এবং জামায়াত।


উল্লেখ্য যে, আওয়ামী লীগ আগামী উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছে। এ ব্যাপারে ইতোমধ্যে দলগত সিদ্ধান্তও হয়েছে। কোন প্রার্থীকে আওয়ামী লীগের পক্ষ থেকে সমর্থন দেওয়া হবে না। এমনকি, এমপি-মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতারা কোন প্রার্থীকে প্রকাশ্য সমর্থনও দিতে পারবেন না। ফলে এবার উপজেলা নির্বাচন হচ্ছে দলীয় প্রতীক ছাড়াই। আর এটাকে সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছে বিএনপি-জামায়াত উভয়ই।


বিএনপি এবং জামায়াতের নীতিনির্ধারক মহল মনে করছে যে, ২৮ অক্টোবরের ঘটনার পর বিশেষ করে নির্বাচন হয়ে যাওয়ার পর দলের নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। ফলে সাংগঠনিক ভাবেও উভয় দলই এখন বিপর্যস্ত। এরকম বাস্তবতায় উপজেলা নির্বাচনকে সংগঠন গোছানোর সুযোগ হিসেবে কাজে লাগাতে চায় বিএনপি এবং জামায়াত জোট। আর এই বিবেচনা থেকে ইতোমধ্যে বিএনপি এবং জামায়াতের নেতৃবৃন্দের মধ্যে তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছে।


বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, আসন্ন উপজেলা নির্বাচন তারা আনুষ্ঠানিক ভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা করবে না। তারা বিষয়টিকে দলীয় ভাবে উপেক্ষা করবে। দলগত ভাবে বিএনপি এ ব্যাপারে কোন সিদ্ধান্ত দিবে না। যে যার মতো করে নির্বাচন করবে এবং ব্যক্তিগত ভাবে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা নির্বাচন করতে চায় বা আগ্রহী ইতোমধ্যে বিএনপির হাইকমান্ড থেকে তাদের সবুজ সংকেত দেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে তারা প্রকাশ্যে কোন তৎপরতা চালাবে না বলেও নিশ্চিত তথ্য পাওয়া গেছে। তবে নির্বাচনে অংশ নেওয়া কারও বিরুদ্ধে দলীয় কোন সিদ্ধান্ত নেবে না।


এদিকে বিএনপির মিত্র জামায়াতের যেহেতু নিবন্ধন নেই তাই জামায়াতও উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিএনপির মতো তারাও ব্যক্তি পর্যায়ে নির্বাচন করতে ইচ্ছুক এমন প্রার্থীদেরকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। শুধু তাই নয়, উপজেলা নির্বাচনে বিএনপি এবং জামায়াত এক সঙ্গে কাজও শুরু করেছে। বিশেষ করে নির্বাচনে জয় সুনিশ্চিত করতে যেখানে যেখানে বিএনপির প্রার্থী থাকবে সেখানে যেন জামায়াতের কোন প্রার্থী না দাঁড়ায় সেটি বিষয়টি নিয়ে দুই দলই এক সঙ্গে কাজ করছে বলে জানা গেছে। উপজেলা নিয়ে ইতোমধ্যে বিএনপি এবং জামায়াতের মধ্যে অন্তত তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচনকে ঘিরে এভাবেই বিএনপি-জামায়াত আবার একত্র হচ্ছে বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে। এখন দেখার বিষয় উপজেলা নির্বাচনে বিএনপি-জামায়াত কি চমক দেখায়।


আরও খবর




দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

পঞ্চগড়ে যুবদল,ছাত্রদলের উদ্যোগে ফরহাদ আজাদের জন্মদিনে পথচারীরদের মাঝে ঈদ উপহার বিতরণ

কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই

ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ

লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন

আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন


এই সম্পর্কিত আরও খবর

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন

তাহেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া, ইফতার মাহফিল

বর্তমান রাষ্ট্রপতিকেই রেখে দিচ্ছে বিএনপি?

মেয়াদ নেই অধিকাংশ কমিটির, নড়েচড়ে বসছে বিএনপি

রাজশাহীতে শিশুদের হাতে ইসলামিক বই তুলে দিলেন বিএনপি নেতা রিটন

রামেক ছাত্রদলের গণ-ইফতারে অংশ নিলেন সহস্রাধিক শিক্ষার্থী

রাজশাহীতে ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন বিএনপি নেতা রিটন

রাসিকের হাল ধরবেন কে? আলোচনায় মোসাদ্দেক হোসেন বুলবুল

​রাজশাহীতে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মাহফুজুর রহমান রিটনের ইফতার

রাজশাহীতে মিজান ওয়েলফেয়ার ট্রাস্টের মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন