শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

ভোটের খারাপ ফলে কেজরিওয়ালের দলকে দায়ী করল কংগ্রেস, জোটে ফাটল?

‍আলোকিত দুনিয়া ডেস্ক
প্রকাশিত:সোমবার ০১ জুলাই ২০২৪ | হালনাগাদ:সোমবার ০১ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছে দেশটির বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। এরপরই তৃতীয় দফায় সরকার গঠন করেছেন নরেন্দ্র মোদি। আগের নির্বাচনগুলোর তুলনায় সর্বশেষ নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ভালো ফল করলেও দিল্লিতে ভরাডুবির শিকার হয়েছে।


দিল্লির সাতটি আসনের সবগুলোতে জয় পেয়েছে বিজেপি। আর এ নিয়ে দিল্লির ক্ষমতাসীন দল আম আদমি পার্টি (এএপি)-কে দায়ী করেছে কংগ্রেস। যদিও উভয় দলই বিরোধী ইনডিয়া জোটের অংশ।


রোববার (৩০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।


অবশ্য ভোটের খারাপ ফলের দায় চাপিয়ে কংগ্রেস কেজরিওয়ালের দল আম আদমি পার্টিকে অভিযুক্ত করায় জোটে ফাটল ধরল কিনা সেই প্রশ্নও উঠেছে।


ভারতীয় সংবাদমাধ্যম বলছে, কংগ্রেস ও আম আদমি পার্টি (এএপি) ইনডিয়া জোটের শরিক। কিন্তু, লোকসভা নির্বাচনে কোনো কোনো রাজ্যে দল দুটি একসঙ্গে, আবার কোথাও কোথাও আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে। সেই লোকসভা ভোটের ফল পর্যালোচনা করতে গিয়ে এবার এএপির বিরুদ্ধে সরব হলো কংগ্রেস।



দিল্লিতে এএপি ও কংগ্রেস একে অপরের সঙ্গে আসন সমঝোতা করে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কিন্তু দিল্লির সাতটি আসনের একটিও পায়নি এই দুই দল। সাতটি আসনই জিতেছে বিজেপি। এরপরই দিল্লিতে সব আসনে হারের জন্য এবার অরবিন্দ কেজরিওয়ালের দলের দিকে আঙুল তুলল কংগ্রেস।


এএপির আবগারি দুর্নীতি মামলার জেরে কংগ্রেস দিল্লিতে হেরেছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা অভিষেক দত্ত।


মূলত আবগারি দুর্নীতি মামলায় দিল্লির একাধিক মন্ত্রী জেলে রয়েছেন। এএপি প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও গ্রেপ্তার করা হয়েছে। লোকসভা ভোটের আগেই গ্রেপ্তার করা হয় তাকে। সেই মামলায় তিনি এখনও জেলে রয়েছেন।


আবগারি দুর্নীতি মামলা নিয়ে কংগ্রেস নেতা অভিষেক দত্ত বলেন, ‘আবগারি দুর্নীতি নিয়ে আমরা প্রথম সরব হয়েছিলাম। সেইসময় বলেছিলাম, সরকারের এই পদক্ষেপ নিয়ে যথাযথ তদন্ত করা দরকার। তখন ইডি ও সিবিআই কোনো পদক্ষেপ নেয়নি। পরে লোকসভা ভোটের একমাস আগে গ্রেপ্তার করা হয় কেজরিওয়ালকে।’


তিনি বলেন, ‘আমার মনে হয় লোকসভা নির্বাচনে আপের সঙ্গে আসন সমঝোতা না করে লড়লে আমাদের আসন বাড়ত। আবগারি দুর্নীতির ফল ভুগতে হয়েছে কংগ্রেসকে।’


তিনি আরও বলেন, ‘সত্যেন্দ্র কুমার জৈন কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে জেলে রয়েছেন। মণীশ সিসোদিয়া জেলে রয়েছেন এবং তাদের সকলের কারণে কংগ্রেস ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ধর্নায় বসে অতীশি নাটক করছেন এবং তার কারণে এএপি ক্ষতির সম্মুখীন হচ্ছে। মন্ত্রীর কাজ হলো জনসাধারণকে সম্পূর্ণ সুবিধা প্রদান করা। দিল্লিতে পানি নেই এবং তারা ধর্না করছেন।’


অবশ্য এটিই প্রথম নয়। এর আগে দিল্লি কংগ্রেসের সভাপতি দেবেন্দর যাদবও কেজরিওয়ালের দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন। বৃষ্টিতে দিল্লিতে জলাবদ্ধতা নিয়ে এএপি সরকারেররর কঠোর সমালোচনা করেছিলেন তিনি।


এদিকে দিল্লিতে লোকসভা নির্বাচনে খারাপ ফল নিয়ে কংগ্রেসের সমালোচনার জবাব দিতে দেরি করেনি আম আদমি পার্টি (এএপি)। কংগ্রেসকে আক্রমণ করে দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, ‘দেশের সংবিধান রক্ষায় লড়ছে বিরোধী দলগুলো। সেখানে বিরোধীদের নিজেদের মধ্যে বিভাজন ভালো নয়।’


উল্লেখ্য, লোকসভা ভোটের আগে একাধিক বিরোধী দল মিলে ইনডিয়া জোট তৈরি করেছিল। বিজেপি বিরোধিতায় একজোট হয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এএপি, সমাজবাদী পার্টি, সিপিএম-সহ আরও বেশ কয়েকটি দল। কিন্তু ভোটের আগে বিভিন্ন রাজ্যে আসন বণ্টন নিয়ে জোটের শরিকদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়।


এমন অবস্থায় দিল্লিতে আসন সমঝোতা করে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস ও আম আদমি পার্টি। দিল্লির সাতটি আসনের মধ্যে এএপি লড়েছিল ৪টি আসনে। আর কংগ্রেস প্রার্থী দিয়েছিল তিনটি আসনে। তবে ২০১৪ ও ২০১৯ সালের মতো এবারও এই সাতটি আসনই জিতে নেয় বিজেপি।


অবশ্য এবারের নির্বাচনে পরাজয়ের পর যেভাবে কংগ্রেস নেতারা কেজরিওয়ালের দলের বিরুদ্ধে সরব হয়েছেন, তার প্রভাব জোটে পড়বে কি না, সেটাই এখন দেখার বিষয়।


আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা

প্রবাসে শেকড়ের টান : নিউজিল্যান্ডে নর্থ-বেঙ্গল সোসাইটির মিলনমেলা

ধানের শীষের প্রার্থী পছন্দ না হওয়ায় নিজের ভোট নিজের প্রতীকে প্রদানের সিদ্ধান্ত- শফিকুল ইসলাম রাহী

​ম্যানচেস্টার-সিলেট রুট বন্ধের প্রতিবাদে লন্ডনে প্রবাসীদের ক্ষোভ

ইতালির রোমে বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘের আত্মপ্রকাশ

‘যতদিন দরকার শেখ হাসিনাকে রাখবে ভারত’

অস্ত্র সমর্পণের দাবি অস্বীকার করলো হামাস

দার্জিলিংয়ে পাহাড়ধস ও তীব্র বর্ষণে নিহত ২০, আটকা বহু পর্যটক

মিয়ানমারের কারাগার থেকে সু চির মুক্তিতে চীনের সহায়তা চান ছেলে

নাইজেরিয়ায় সোনার খনি ধসে ‘শতাধিক মৃত্যুর শঙ্কা’