শিরোনাম
কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ ‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

ওয়ালটন ডেস্কটপ কম্পিউটারে দাম কমল

আলোকিত তথ্য-প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ডেস্কটপ কম্পিউটারে বিশাল মূল্যহ্রাস ঘোষণা করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির এএমডি রাইজেন (AMD Ryzen™) প্রসেসর সমৃদ্ধ এভিয়ান সিরিজের ডেস্কটপে এই আকর্ষণীয় মূল্যহ্রাস করা হয়েছে। এর আওতায় এভিয়ান ডব্লিউডিপিসি৩৪০জি১৩ (WDPC340G13) মডেলে গ্রাহকরা পাচ্ছেন সর্বনিম্ন ১০ হাজার ২২৫ টাকা এবং এভিয়ান ডব্লিউডিপিসি৮০এক্স১২ (WDPC580X12) মডেলে সর্বোচ্চ ৫৫ হাজার ৫৪৫ টাকা পর্যন্ত মূল্যহ্রাস।


আকর্ষণীয় এই মূল্যহ্রাসের পাশাপাশি গ্রাহকরা অনলাইনে এভিয়ান সিরিজের ডেস্কটপ অর্ডার করলে অতিরিক্ত ১০% ছাড় পাচ্ছেন। ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট ওয়ালটনডিজিটেক.কম (waltondigitech.com) এবং ইপ্লাজা.ওয়ালটনবিডি.কম (eplaza.waltonbd.com)-এ ভিজিট করে সরাসরি অর্ডার করে এই ডিসকাউন্ট সুবিধা উপভোগ করা যাবে।


ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ জানান, এভিয়ান সিরিজের এই ডেস্কটপগুলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি যা নিশ্চিত করে শতভাগ অথেনটিক পণ্য এবং বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা। ডেস্কটপগুলোতে ব্যবহৃত হয়েছে এএমডি রাইজেন থ্রি, রাইজেন ফাইভ এবং রাইজেন সেভেন প্রসেসর যা গেমিং, মাল্টিটাস্কিং এবং গ্রাফিক্সের কাজের জন্য দুর্দান্ত পারফরম্যান্স নিশ্চিত করে। ওয়ালটন এভিয়ান ডেস্কটপগুলো একটি ব্যালেন্সড বিল্ড হিসেবে পরিচিত যেখানে উন্নত পারফরম্যান্স এবং অত্যাধুনিক প্রযুক্তির দুর্দান্ত সমন্বয় পাওয়া যায়। 


তিনি আরো জানান, বর্তমানে বাজারে রয়েছে রাইজেন প্রসেসর সমৃদ্ধ এভিয়ান সিরিজের ১৫ মডেলের ডেস্কটপ। পাশাপাশি ইন্টেল প্রসেসর সমৃদ্ধ কাইমান সিরিজের ৪৭ মডেলের ডেস্কটপ পিসি তৈরি ও বাজারজাত করছে ওয়ালটন। অনলাইনে কাইমান সিরিজের ডেস্কটপ অর্ডার করলেও ১০% ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা।


এভিয়ান ও কাইমান সিরিজের মোট ৬২ মডেলের ডেস্কটপের পাশাপাশি ওয়ালটন ডিজি-টেক ওয়েবসাইট থেকে ‘মেইক মাই পিসি’ (waltondigitech.com/choose-my-pc/make-my-pc) অপশন ব্যবহার করে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী কাস্টোমাইজ ডেস্কটপ পিসি তৈরির সুযোগ রয়েছে। মডেলভেদে ওয়ালটন ডেস্কটপে গ্রাহকরা ৩ বছর পর্যন্ত ওয়ারেন্টি পাচ্ছেন।


এদিকে চলছে ওয়ালটনের ‘কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন-৪’। এর আওতায় ক্রেতারা যেকোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর, প্রিন্টার, ট্যাব, স্পিকার, সিসিটিভি পণ্য বদলে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়ে ওয়ালটন ব্র্যান্ডের সমজাতীয় নতুন পণ্য কিনতে পারছেন। ৬ মাসের কিস্তি বা ইএমআইতে পণ্য ক্রয়ের ক্ষেত্রেও রয়েছে এই ডিসকাউন্ট সুবিধা। এছাড়াও, অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকেও ‘এক্সক্লুসিভ অফার’ এ আইটি পণ্য সামগ্রী ক্রয়ে বিশেষ ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা। পাশাপাশি বিভিন্ন আইটি পণ্যের সঙ্গে রয়েছে ফ্রি পণ্য।


আরও খবর




কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই

ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ

লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন

আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

বক্তাবলীতে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা, একটির কার্যক্রম বন্ধ

পাকুন্দিয়ায় ঈদ উপলক্ষে দুস্থ-অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু

সরকারি খেজুর বিতরণ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে — এমপি মোশারফ হোসেন

তাহিরপুর ভবানীপুরে ডিপ-টিউবওয়েল স্থাপন নিয়ে বিতর্ক,গ্রামবাসীর ক্ষোভ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন


এই সম্পর্কিত আরও খবর

এআই-এর মানবকেন্দ্রিক ভবিষ্যৎ নির্মাণ–এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬

লালমোহনে কৈশোরদের মোবাইল আসক্তি রোধ ও অপরাধ থেকে দূরে রাখতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত

বিডিকলিং একাডেমিতে চালু হলো 'বেসিক ইংলিশ কমিউনিকেশন্স' কোর্স

ফোনে বিজ্ঞাপনী মেসেজ আসা বন্ধ করা যাবে সহজেই

জিবলি বানালেই বিপদ, হতে পারেন পর্নোগ্রাফির শিকার!

ভালোবাসা দিবসে সঙ্গীসহ অফিস ভিজিটে ৫০% ছাড়!

একুশে পদক পাচ্ছেন ‘অভ্র’র মেহেদী হাসান খান

ডিজাইনে ‘বিডিকলিংয়ের গল্প’ সাজিয়ে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ

মোবাইলে ১০০ টাকা রিচার্জে ৪৪ টাকা ব্যবহার করতে পারবেন গ্রাহক

সোশ্যাল মিডিয়ার নিরাপত্তায় কাজ করছেন সৈকত আহমেদ রায়হান