
মোঃ শাকিল প্রধানঃ
বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ এর
ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পেলেন
২নং প্যানেল চেয়ারম্যান মো:সাইফুল ইসলাম
বালুয়াকান্দী ইউপি চেয়ারম্যান মো: শহিদুজ্জামান জুয়েল এর দীর্ঘদিন অনুপস্থিত জনিত কারণ ও ১নং প্যানেল চেয়ারম্যান মো:রিটু প্রধান দ্বায়িত্ব পালনে অপারগতার কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দ্বায়িত্ব পেয়েছেন ২নং প্যানেল চেয়ারম্যান মো:সাইফুল ইসলাম।
স্থানীয় সরকার শাখা মুন্সীগঞ্জ এই দ্বায়িত্ব অর্পন করেন।উল্লেখ্য ইউপি চেয়ারম্যান মো:শহিদুজ্জামান জুয়েল ১সেপ্টেম্বর থেকে ৩১অক্টোবর ২০২৪ইং পর্যন্ত ছুটির আবেদন করায় ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কাজে স্থবিরতা দেখা দেয়।
তাই জনগনের সেবার ধারা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করছি,দোয়া ও শুভ কামনা রইল।





























