শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
বিত্তবানদের আয়কর বাড়ানোর দাবি ক্যাবের

৪৩ পণ্য-সেবায় ভ্যাট বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে জীবনযাপন ব্যয়

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:বুধবার ০৮ জানুয়ারি ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৮ জানুয়ারি ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ভ্যাট বাড়াতে প্রস্তাবিত ৪৩ পণ্য-সেবা নিত্যপণ্যের মধ্যে পড়ে না, আর এ কারণে বাজারে এর প্রভাব পড়বে না বলে দাবি করেছেন এনবিআর চেয়ারম্যান। তবে বাড়তি ভ্যাটে নিত্যপণ্যের দামে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদ ড. আল আমিন। আর ক্যাব বলছে, প্রস্তাবিত পণ্যগুলো নিত্য পণ্য না হলেও জনজীবনে অত্যাবশ্যকীয় হওয়ায় জীবনযাত্রায় ব্যয় বাড়াবে, যার প্রভাব পড়বে নিত্যপণ্যের দামেও। তাই, ভ্যাটে নজর না দিয়ে বিত্তবানদের আয়কর বাড়ানোর দাবি ক্যাবের।


অর্থ বছরের মাঝামাঝি এসে ৪৩ ধরনের পণ্য ও সেবায় বিদ্যমান ৫ থেকে ১০ শতাংশ ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে এনবিআর। বাস্তবায়নে অপেক্ষা রাষ্ট্রপতির অধ্যাদেশের।


এনবিআরের প্রস্তাবনায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ ছাড়াও পোশাক, ওষুধ, বিস্কুট, আচারসহ বিভিন্ন পণ্যে ভ্যাট বাড়বে। এছাড়া সাবান, ডিটারজেন্ট, পেইন্ট, সুপারি ও আরও ৭টি পণ্যের আমদানিতে সম্পূরক শুল্ক বাড়তে পারে।


বাড়তি ভ্যাটে নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে না- অর্থ উপদেষ্টার এমন মন্তব্যে সুর মিলিয়ে এনবিআর চেয়ারম্যানের দাবি- প্রস্তাবিত সবকিছুই নিত্যপণ্যের বাইরে। তবে, ব্যাংকিং খাতে ধস ও করপোরেট ট্যাক্স ফাঁকির চাপেই এমন সিদ্ধান্ত বলে ইঙ্গিত দেন তিনি।


এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, ‘বেশ কিছু ব্যাংক নন-পারফরেমবল হয়ে গেছে। তারপর আমরা ট্যাক্স পাচ্ছি না। আরো কিছু বিষয় আছে। বড় ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা কর পাচ্ছি না। তারপর আমরা ব্যাপক হারে ছাড় দিয়েছি। রেভেনিউ যদি জেনারেট না করতে পারি আমাদের ঋণের বোঝা আরো বাড়বে।’


তিনি বলেন, ‘যেসব পণ্য মানুষের নিত্য প্রয়োজনীয় না, অসংখ্য পণ্য আছে যেগুলোতে আমরা ডিউটি স্ট্রাকচারটা একটু রেশনালাইজ করার চেষ্টা করেছি।’


ব্যবসায়ীদের অধিক মুনাফার সঙ্গে বাড়তি ভ্যাট শুধু জনগণের ওপরেই চাপছে কি না এমন প্রশ্নে একই সুরে কথা বললেন ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসকও।


প্রশাসক হাফিজুর রহমান বলেন, ‘দাম বাড়লে সেল একটু কম হয়। এটা একটু স্বাভাবিক প্রক্রিয়া। তবে সামগ্রিকভাবে যেটা হবে যেহেতু কিছু পণ্যের ট্যাক্স কমে গেছে সেটা কমার কারণে বা নতুন করে যেখানে বাড়ছে তার কারণে বড় ধরনের কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না।’


এনবিআরের সাবেক সদস্য বলছেন, ব্যবসায়ীদের লভ্যাংশ হাত দিতে না পারায় ভ্যাটের বোঝা বহন করতে হচ্ছে ভোক্তাকেই।


এনবিআরের সাবেক সদস্য মো. আব্দুল কাফী বলেন, ‘তেল, চিনি, চাল এগুলোর দাম আমরা কমিয়েছি। কর মওকুফ করেছি। তো মানুষ কি এ কয়টা জিনিসই ব্যবহার করে? সে কি জামা-কাপড় কেনেনা, মোবাইল ব্যবহার করে না? তাই মুনাফাটা কমিয়ে কিছুটা আপনারা দায়িত্ব নেন। সেটা রিকোয়েস্ট করতে পারি। কিন্তু আপনার পণ্যমূল্য কত হবে এটা আপনার অগ্রাধিকার।’


বাড়তি ভ্যাটে নিত্যপণ্যের দামে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদ ড. আল আমিন। তবে নিরুপায় হয়েই মূল্য সংযোজন কর বাড়ানোর সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে মনে করেন তিনি।


তিনি বলেন, ‘করহার কম থাকলে ব্যবসায়ীরা লাভবান হয়ে যেমন সরকারকে দিতে পারে সেক্ষেত্রে বিক্রির স্কেলও বাড়ে। আবার কর হার বেশি থাকলে পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে মানুষের সক্ষমতা যদি না বাড়ে তাহলে একটা প্রভাব থেকে যেতেই পারে।’


এনবিআরের প্রস্তাবিত পণ্যগুলো নিত্য পণ্য না হলেও মানুষের জীবনে অত্যাবশ্যকীয় হওয়ায় এসব পণ্যের দাম বাড়লে জীবনযাত্রার ব্যয় বাড়বে সীমিত আয়ের মানুষের। যার প্রভাব পড়বে নিত্যপণ্যের ওপরেও। তাই, ভ্যাটে নজর না দিয়ে বিত্তবানদের আয়কর বাড়ানোর দাবি ক্যাবের।


ক্যাবের সহ-সভাপদতি এস এম নাজের হোসাইন বলেন, ‘অর্থ উপদেষ্টা বলছেন এগুলো নিত্যপণ্য নয়। তারপরও এগুলো অত্যাবশ্যকীয় পণ্য, যেগুলো আমাদের জীবনযাত্রাকে অনেকভাবে প্রভাবিত করে। তার যখন খরচ বাড়বে তখন সাধারণতই কোনো না কোনো জায়গায় কাটছাট করে তাকে এগুলো করতে হবে।’


চলতি কর বর্ষের প্রথম ৫ মাসে এনবিআরের ঘাটতি ৪২ হাজার কোটি টাকা। এরই মধ্যে বাংলাদেশ সফরে ১২ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আহরণের পরামর্শ দিয়েছে আইএমএফ। যদিও সে পরামর্শ আমলে নিচ্ছে না দাবি করে এনবিআর বলছে, বিগত ৫ মাসে নিত্যপণ্যের ছাড় ও রাজস্ব আহরণের ঘাটতি মেটাবে আগামী ৬ মাসে। 


আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

এডিপি বাস্তবায়ন হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ

মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, ঢাকার বিমানবন্দরে আটকা বহু চালান

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

মুড়িকাটা পেঁয়াজের দাম না পেয়ে মাথায় হাত চাষিদের

রাজশাহীতে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে ব্যবসায়ী ও প্রতিবেশীদের সম্মানে মহানগর জামায়াতের ইফতার

দাম বেড়েছে ‘কম দামি’ খেজুরের

প্রথম রোজাতেই চড়া পেঁয়াজের দাম, কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

কোটিপতি বাড়লেও আমানতে ধাক্কা

রোজার আগেই বাড়লো সব ফলের দাম