
রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে নগরীর শিরোইল কাঁচাবাজারের ব্যবসায়ী ও প্রতিবেশীদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর শিরোইল এলাকায় জামায়াতের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের এক অনন্য নেয়ামত। প্রতিটি রোজা পালনের মধ্য দিয়ে মানুষ যেমন নিজেকে পরিশুদ্ধ করতে পারে, তেমনি রোজার শিক্ষা থেকে ইহজীবন পরিচালনার পাথেয় সংগ্রহ করা সম্ভব। ইফতারের আগে হাফেজ ওয়াহিদুজ্জামান পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন।
রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এবং মহানগরী সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা বক্তব্য রাখেন।
বক্তব্য দেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোর্তুজা এবং মহানগরী জামায়াতের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে শিরোইল কাঁচাবাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও স্থানীয় প্রতিবেশীরা অংশ নেন।
সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।





































