
মোতালেব হোসেনঃ
মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও সারাদেশে অব্যাহত নারী সহিংসতা, খুন, ধর্ষন ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছির করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র-ছাত্রী ও বৈষম্যবিরোধী ছাত্ররা।
আজ রবিবার দুপুর ১২ টায় কুমিল্লা কান্দিড়পাড় পূবালী চত্তরে বিক্ষোভ সমাবেশ করে ছাত্ররা।
এসময় ছাত্ররা বলেন, আজ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজ আমরা এখানে এসেছি নিজের মায়ের নিরাপত্তার সার্থে, আমার বোনের নিরাপত্তার সার্থে, আমাদের দেশের নারী সমাজের প্রত্যেকটা প্রতিনিধির নিরাপত্তার সার্থে। আপনারা জানেন কুমিল্লা সব সময় বিপ্লবের সূত্রভূমি।
আমরা আজ কুমিল্লা থেকে ঘোষণা দিচ্ছি যে যদি আপনারা আমাদের পূর্বের ন্যায় ঘুরান তাহলে কিন্তু ভালো হবে না।
এই সময় ছাত্ররা কুমিল্লার তনু হত্যার বিষয়টি সামনে এনে বলেন, আপনারা জানেন ২০১৬ সালে আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীর তনু বাংলাদেশের সর্বোচ্চ নিরাপদ জায়গা ক্যান্টনমেন্টে ধর্ষনের স্বীকার হয়। দীর্ঘ নয় বছর হয়ে গেছে এখনো আমরা বিচার পাইনি। এবার আর আমরা রায় চাইনা, এবার আমরা চাই দৃষ্টান্তমূলক বিচার।
তারা বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, হাছিনার আমল শেষ হয়ে গিয়েছে। আপনি আমাদেরকে আদালতে ঘুরাবেন, আপনারা টাকা নিয়ে ইস্যু করে প্রত্যেকটা মামলা খারিজ করবেন এই দিন শেষ।
এ সময় ছাত্ররা সাত দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, আপনারা যদি সাত দিনের মধ্যে আছিয়ার ধর্ষনের বিচার না করেন তাহলে আমরা আবার জুলাইকে ফিরিয়ে আনবো এবং আবার বাংলা ব্লকেড ঘোষনা করা হবে।
বিক্ষোভ সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে বের হয়। মিছিলটি কুমিল্লা টাউনহল থেকে শুরু হয়ে নগরীর ঝাউতলা হয়ে পুলিশলাইন্স গিয়ে শেষ হয়।





























