
কুমিল্লা বরুড়াঃ- আবুল কালাম আজাদ
কুমিল্লা বরুড়ায় তাক্ওয়া ফাউন্ডেশনে উদ্যোগে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন করে আজ কুমিল্লার বরুড়া উপজেলার ১০নং উত্তর শিলমুড়ী ইউনিয়নের দিগলগাঁও গাজী বাড়ীর প্রবাসী মোহাম্মদ ফিরোজ মিয়ার গত ০৯/০৯/২০৪ইং টিনশেডের পাকা বাড়িটি পুড়ে যায়, জানা যায় গত সোমবার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়, ঘরে থাকা সকল কিছু পুড়ে ছাই হয়ে যায়, খবর পেয়ে তাক্ওয়া ফাউন্ডেশন বাংলাদেশ বরুড়া শাখার প্রতিনিধির একটি দল গত শনিবার গিয়ে পরিদর্শন করে আসেন,
গত ১৬/০৯/২৪ইং রোজ সোমবার সকাল ১০টায়
তাক্ওয়া ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করেন, উপাস সামগ্রীর মধ্যে নগদ অর্থ একটি সেলাই মেশিন সহ আসবাবপত্র,
একই দিনে তাক্ওয়া ফাউন্ডেশন এর উদ্যোগে বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের বড়কৈয়নি গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে নগদ অর্থ প্রদান করেন।
উপহার সামগ্রী প্রদান কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাক্ওয়া ফাউন্ডেশন বাংলাদেশ এর বরুড়া শাখার হাফেজ আতাউল্লাহ্ মাদানী,
আরো উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাংবাদিক শাহ্ মোহাম্মদ কামাল হোসেন ভূঁইয়া, সংগঠনের সমন্বয়ক মাওলানা আমিনুল ইসলাম, বশির আহমেদ
হাফেজ মাওলানা আল আমিন, ক্বারী মোঃ জসিম
হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম মোহাম্মদ ইউসুফ প্রমুখ
পরে তাকওয়া ফাউন্ডেশন বরুড়া শাখার পক্ষ থেকে বরুড়া থানা নবাগত অফিসার ইনচার্জ কাজী মোঃ নাজমুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।





























