
মো আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ফের বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। এতে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
টানা চারদিন বন্ধ থাকার পর মঙ্গলবার (১০ জুন) সকাল থেকে মাছ রপ্তানির মধ্য দিয়ে বন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। এরপর সিমেন্টসহ অন্যান্য পণ্য একে একে রপ্তানি হয়।
আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, সকার ৯টার দিকে ১২টি ট্রাকে করে ২৮ হাজার ৫১৬ কেজি মাছ ভারতে রপ্তানি হয়। মাছ রপ্তানির পর পরই তিন ট্রাক সিমেন্ট ছাড়পত্র নিয়ে ভারতে প্রবেশ করে। পরে এক এক করে অন্যান্য পণ্য বন্দরে প্রবেশ করে।
ঈদুল আজহা উপলক্ষে ৬ জুন থেকে ৯ জুন পর্যন্ত বন্দরে চার দিনের ছুটি ঘোষণা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরারাজ্যসহ সাতটি পাহাড়ি রাজ্যে পাথর, সিমেন্ট, মাছ, শুটকিসহ প্রায় অর্ধশতাধিক পণ্য রপ্তানি হয়। সম্প্রতি ভারত বেশ কয়েকটি পণ্যে নিষেধাজ্ঞা দেওয়ায় এ বন্দরের রপ্তানি আয় প্রায় অর্ধেকে নেমেছে।





























