
কুমিল্লা বরুড়াঃ- আবুল কালাম আজাদ।
এসএসসি ৯৩ ব্যাচের পক্ষ থেকে গতকাল (শনিবার) দুপুরে নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের সাজনপুর, নাঈয়ারা ও সাতবাড়িয়া উত্তর পাড়া আশ্রয় কেন্দ্রে ১ হাজার প্যাকেট রান্না করা খাবার ও ২০০ পরিবারের মাঝে চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় খাবার বিতরণ করা হয়েছে।
এবং "আমরা৯৩" বরুড়া উপজেলার পক্ষ থেকে চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঘোলপাশা গ্রাম ও মুন্সীরহাট ইউনিয়নের ডাকরা
গ্রামের ১৫০ পরিবারের মাঝে
উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আমরা৯৩ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও কুমিল্লা জেলার সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করেন বিতরণ কালে উপস্থিত ছিলেন আমরা৯৩ এডমিন প্যানেল এর কবির হোসেন, মোঃ শাহিন আহমেদ, মোস্তফা বাপ্পা, কুমিল্লা জেলা এডমিন মোঃ বেলাল হোসেন, রিয়াজ হোসেন, মোঃ আবদুল জলিল রিপন, মনির হোসেন, জাহাঙ্গীর হোসেন, মোঃ আওয়াল, আনোয়ার হোসেন,
এসময় আরো উপস্থিত ছিলেন "আমরা৯৩" বরুড়া উপজেলার মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ মনির হোসেন, মাষ্টার মোঃ যোবায়ের হোসেন, আমান উল্যাহ, জাকির কমিশনার, সৈয়দ মিজানুর রহমান, মাষ্টার জামাল হোসেন, মোজ্জামেল, ফখরুল ইসলাম, মমতাজ উদ্দিন, রাজু, লায়ন বাশার, সৈয়দ আবুল,দীলিপ বড়ুয়া ও সাংবাদিক সোহেল খন্দকারসহ চৌদ্দগ্রাম এবং নাঙ্গলকোট উপজেলার বন্ধুরা উপস্থিত ছিলেন।





























