
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :
"শিক্ষকের কণ্ঠস্বর" শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই স্লোগানে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক ইমনের সভাপতিত্বে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌস হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো' আব্দুল হান্নান, অধ্যক্ষ সুধীর চক্রবর্তী, আনোয়ারা সরকারি কলেজের অধ্যাপক মোঃ হাসান, প্রধান শিক্ষক মো: হামিদুল আলম চৌধুরী, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সোলায়মান, কে এম সরওয়ার হোসাইন ও মৌলানা মুজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ৪ জন গুণী শিক্ষক হিসেবে সনদপত্র প্রদান করা হয়েছে। কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইশতিয়াক ইমন শিক্ষকের মান সমুন্নত রেখে আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।





























