
মোঃ আব্দুল হান্নান স্টাফ রিপোর্টার
ঈদ উল ফিতর উপলক্ষে গরীব ও অসহায় ব্যক্তিদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ। আরশিনগর বাউল সংগীত সংঘের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরীব ও অসহায় ব্যক্তিদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৮/০৩/২০২৫ ইং শুক্রবার সকাল ১১ টায় নন্দীগ্রাম আরশিনগর বাউল সংগীত সংঘের অফিসে সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী মধুর সভাপতিত্বে অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ঈদ সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
প্রায় ২০০ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এ কে এম ফজলুল হক কাশেম, আরো উপস্থিত ছিলেন ফজলুল রহমান মজনু, আরশী নগরের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হান্নান,সঞ্চালনায় ছিলেন মোঃ মিন্টু মিয়া সাধারণ সম্পাদক আরশিনগর বাউল সংগীত সংঘ।
উপস্থিত দু'শতাধিক গরীব অসহায় মানুষের মধ্যে নিজস্ব তহবিল হতে ঈদ সমগ্রী ও গাড়ি ভাড়ার টাকা প্রদান করেন।





























