শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

আয়কর রিটার্ন জমার সময় একমাস বাড়িয়েছে এনবিআর

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জরিমানাহীন রিটার্ন জমার সময় আরও একমাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে অন্যান্য বছরের তুলনায় চাপ কমেছে এবারের নভেম্বরের শেষে কয়েক দিনে। অনলাইনে রিটার্ন জমা বাড়ায় আশাবাদী কর কর্মকর্তারা।


গত ২২ অক্টোবর ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের সব সরকারি কর্মকর্তা-কর্মচারী ও দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশকিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করে রাজস্ব বোর্ড। এনবিআর বলছে, এতে এসব অঞ্চল ও প্রতিষ্ঠানের অন্তত ১২ লাখের বেশি রিটার্ন জমা পড়বে শুধু অনলাইনেই।


২৪ নভেম্বর পর্যন্ত অনলাইনে নিবন্ধন করেছেন সাড়ে ১২ লাখ গ্রাহক, এর মধ্যে ই-রিটার্ন জমা পড়েছে পাঁচ লাখেরও বেশি, যা ২০২৩-২৪ অর্থবছরে একই সময়ে ছিল দুই লাখ ১৭ হাজার। তবে অনলাইনে রিটার্ন বাড়লেও এ সময়ের মধ্যে মোট রিটার্ন ১৫ লাখ অতিক্রম করেছে, যা গত বছরের তুলনায় খুব একটা বেশি নয়।


এরইমধ্যে প্রতি বছরের মতোই এবারও বিনা জরিমানায় রিটার্ন দাখিলের সময় প্রথম ধাপে বেড়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে অন্যান্য বছরগুলোতে নভেম্বরের শেষ মুহূর্তে সময় বাড়ালেও এবার প্রায় দুই সপ্তাহ আগেই সময় বাড়ানোর ঘোষণায় মাস শেষেও সার্কেলগুলোতে ভিড় নেই বলছেন কর কর্মকর্তারা।


কর কমিশনার (অঞ্চল-১) মো. লুৎফুল আজীম বলেন, 'শেষ ১৫ দিন আমাদের চাপ থাকে। আমরা লোকবল, জনবল শেষ ১৫ দিন বেশি রাখি। সময় বৃদ্ধির কারণে যারা করদাতা ই-টিআইএন এরইমধ্যে নিয়েছেন তারা সকলে আয়কর রিটার্ন দাখিলে সচেষ্ট হবেন। এবং এই ৩১ ডিসেম্বরের ভেতর আয়কর রিটার্ন দাখিল না করলে জরিমানা দিতে হবে।'


সময় বাড়ানোর কারণে গত বছরের তুলনায় এবার নভেম্বরের শেষে চাপ কমলেও রিটার্ন সংখ্যা বাড়বে বলে প্রত্যাশা কর কমিশনারদের। তবে অনলাইনে ও সার্কেল অফিসে জরিমানাহীন রিটার্ন জমার সময় বাড়ালেও ৩০ নভেম্বরের পর কর অঞ্চলের বিশেষ আয়োজন চলবে কি-না আসেনি সে সিদ্ধান্ত।


কর কমিশনার (অঞ্চল-৭) কাজী লতিফুর রহমান বলেন, 'প্রতিটি জোনেই মানুষ অনলাইনে আগ্রহ প্রকাশ করেছে। কোনো সমস্যা হলে সাথে সাথে আমাদের ওখানে সাপোর্ট স্টাফ আছে, টেকনিক্যাল স্টাফ যারা আছে তারা এটা সহযোগিতা করছে তাদের কীভাবে সাহায্য করা যায়। আমরা এটা থেকে ভালোই রেসপন্স পাচ্ছি। প্রাথমিকভাবে আমাদের মেলা এখনও নভেম্বর পর্যন্ত আছে। এরপরের সিদ্ধান্ত রাজস্ব বোর্ড থেকে জানানো হবে।'


২০২৩-২৪ করবর্ষে দেশে ট্যাক্স আইডেন্টিফিকেশেন নম্বর ছিল কোটির কাছাকাছি। আর রিটার্ন জমা পড়েছিল ৪৩ লাখ। চলতি করবর্ষে টিআইএন সংখ্যা ছাড়িয়েছে এক কোটি সাত লাখ। এনবিআর বলছে, অনলাইনে রিটার্ন অভ্যস্ত করতে পারলে কমে আসবে এ পার্থক্য। আগামী দুই বছরের মধ্যে সব রিটার্ন দাতাদের অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা সংস্থাটির। 


আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

এডিপি বাস্তবায়ন হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ

মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, ঢাকার বিমানবন্দরে আটকা বহু চালান

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

মুড়িকাটা পেঁয়াজের দাম না পেয়ে মাথায় হাত চাষিদের

রাজশাহীতে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে ব্যবসায়ী ও প্রতিবেশীদের সম্মানে মহানগর জামায়াতের ইফতার

দাম বেড়েছে ‘কম দামি’ খেজুরের

প্রথম রোজাতেই চড়া পেঁয়াজের দাম, কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

কোটিপতি বাড়লেও আমানতে ধাক্কা

রোজার আগেই বাড়লো সব ফলের দাম