
মোঃ জমশেদ আলী
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ার গালিমপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে শনিবার (৫ অক্টোবর) সকালে
উপজেলা বিএনপি ও পৌর এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পূজা উদযাপন পারিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা পূজা উদযাপন পারিষদের সভাপতি পুলক কুমার রায়'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহ্বাশক মোশাররফ হোসেন, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক নেকবর হোসেন, অবসরপ্রাপ্ত উপ-সচিব মলয় কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নাটোর জেলা কমিটির সহসভাপতি শুকুমার মুখার্জী,
হিন্দু-বোদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের উপজেলা কমিটির সভাপতি দীপক কুমার কুন্ডু প্রমূখ।
অনুষ্ঠানে বিএনপি ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা উপলক্ষে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন সংগঠনের সমন্বয়ে স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশের ন্যায় বাগাতিপাড়াতেও স্বেচ্ছাসেবক টিম পূজামণ্ডপ পাহারা দেবে। নিরাপত্তা নিশ্চিত করে দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি'র স্বেচ্ছাসেবী টিম মাঠে থাকবে।





























