
কামাল উদ্দিন ভূইয়া, বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। বুধবার বিকেলে সোনারগাঁওয়ে অবস্থিত ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে আনন্দ শোভাযাত্রা , আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি তো করেন ফাউন্ডেশন পরিচালক কাজী মাহবুবুল আলম। ফাউন্ডেশনের মুল চত্বরে ফাউন্ডেশন পরিচালক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ফাউন্ডেশন এলাকার প্রধান ফটক হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে সভা কক্ষে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ফাউন্ডেশনের উপ- পরিচালক একে আজাদ সরকার, সংরক্ষন কর্মকর্তা একে এম মুজাম্মিল হক মাসুদ, নিরাপত্তা কর্মকর্তা সাখওয়াত হোসেন, মো. মনিরুজ্জামান, মিজানুর রহমান সহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।





























