
সীতাকুণ্ড প্রতিনিধি,
নিখোঁজের একদিন পর সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া উপকূলে সাগরে ডুবে যাওয়া শ্রমিক মোহাম্মদ সিফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৮ মে, রবিবার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
জানা যায় শনিবার বিকেল চারটার দিকে এক বন্ধুর সঙ্গে সাগরে গোসল করতে নামলে জোয়ারের শ্রোতে তলিয়ে যায় সিফাত। ঘটনার পরপরই কুমিরা নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানে নামে।
পরে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন থেকে ডুবুরি দল সন্ধ্যায় অভিযানে যোগ দেয়। তবে রাত আটটা পর্যন্ত চেষ্টা চালিয়েও তাকে খুঁজে না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
পুনরায় রবিবার সকাল ৬টা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অবশেষে সকাল ১০টার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৫০০ গজ উত্তরে সাগরে ভেসে উঠে সিফাতের নিথর দেহ।
কুমিরা ফায়ার সার্ভিস কর্মকর্তা ফিরোজ মিয়া জানান সকাল থেকে পুনরায় উদ্ধার কাজে নৌবাহিনী এবং আগ্রাবাদ থেকে ডুবুরি দল এসে উদ্ধারকাজ পরিচালনা করেন সকাল দশটায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। লাশটি উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি সাপেক্ষে সিফাতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।





























