শিরোনাম
​রাজশাহীতে ২৭নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের প্রধান সড়ক সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক-২ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে কার্ভাড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৩ চন্দনাইশের গাউসিয়া কমিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমোহন চরকচুয়ায় সরকারি গাছ কাটা বাধা দেওয়ায় হামলা- আহত ১৫ চন্দনাইশে বিওয়াইসিএফ’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রবিবার ১৫ মার্চ ২০২৬
রবিবার ১৫ মার্চ ২০২৬

বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ২৯ মার্চ ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৯ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বাণিজ্যিকভাবে মিষ্টিকুমড়া চাষে নীলফামারীর কৃষকদের আগ্রহ বাড়ছে। অন্যান্য সবজির তুলনায় এটির চাষ লাভজনক হওয়ায় কৃষকরা কুমড়া চাষে ঝুঁকছেন। স্থানীয় চাষিরা জানান, আলুর ক্ষেতে বাড়তি ফসল হিসেবে কুমড়া চাষকে তারা লাভজনক হিসেবে দেখছেন। কারণ, আলুর জমিতে প্রচুর জৈব সার থাকায় বিনা খরচে কুমড়া ঘরে তোলা যায়।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, এটি (মিষ্টিকুমড়া) একটি বাড়তি ফসল। সার নেই, সেচ নেই, নিড়ানির খরচ নেই তবুও বিঘায় ১ হাজার থেকে ১ হাজার ২০০ পর্যন্ত কুমড়ার ফলন হয়। তাই কুমড়া চাষ পুরোটাই লাভজনক একটি ফসল বা সবজি। এর ঝরে পড়া পাতা ও ফুল জমিতে জৈব সারের কাজ করে। স্বল্প সময়ে উৎপাদিত এই সবজির চাষ স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। গ্রামের অনেক কৃষক লাভবানও হয়েছেন।



জেলার জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আলুর জমিতে ব্যাপক পরিমাণে কুমড়ার চাষ হয়েছে। উপজেলার মাঠজুড়ে আলুর ক্ষেতে রয়েছে শত শত মিষ্টিকুমড়া। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন। এখানকার উৎপাদিত কুমড়া স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।


এদিকে, নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের কানিয়াল খাতা গ্রামের কুমড়াচাষি ফরিদুল ইসলাম বলেন, ‘আমি এবার এক বিঘা জমিতে আলুর চাষ করেছিলাম। আলুর সারির (আইল) ফাঁকে ফাঁকে ওই জমিতে মিষ্টিকুমড়ার বীজ বপন করেছিলাম। সেখানে কুমড়ার ভালো ফলন হয়েছে। এখন পর্যন্ত ৭০০ পিস বড় বড় কুমড়া বিক্রি করেছি। আরও ৫০০-৬০০ পিস বিক্রি করতে পারবো। আবহাওয়া অনুকূলে থাকলে কুমড়া বিক্রি করে লাভবান হতে পারবো।’



একই এলাকার আরেক চাষি মিজানুর রহমান বলেন, ‘এ বছর ২২ শতাংশ আলুর জমিতে কুমড়া চাষ করেছি। এতে আমার সার, সেচ ও নিড়ানি কিছুই দিতে হয়নি। আবহাওয়া ভালো থাকায় জমিতে কুমড়ার বাম্পার ফলন হয়েছে। স্থানীয় পাইকাররা প্রতি সপ্তাহে বাড়িতে এসে কুমড়া নিয়ে যায়। ইতোমধ্যে সাড়ে চারশ কুমড়া বিক্রি করতে পেরেছি। আরও ৫০০ পিস বিক্রি করতে পারবো। প্রতি পিস আকারভেদে ৩০-৪০ টাকায় বিক্রি করেছি। এখন পর্যন্ত ১৮ হাজার টাকা বিক্রি হয়েছে। আশা করছি, বাকি কুমড়া ঘরে তুলতে পারলে আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে পারবো।’


সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ বলেন, ‘নীলফামারী সদরে ৬০ হেক্টর জমিতে বাড়তি ফসল হিসেবে আলুর ক্ষেতে মিষ্টিকুমড়ার চাষ হয়েছে। মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা সঠিক পরিচর্যার পরামর্শ দিয়েছেন। এবার আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা কুমড়া চাষে ভালো সফলতা পেয়েছেন। পাশাপাশি বাজারদর ভালো থাকায় তারা লাভবান হতে পারছেন।’



জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. এসএম আবু বকর সাইফুল ইসলাম জানান, নীলফামারী জেলায় এবার ৪৭১ হেক্টর জমিতে কুমড়ার চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় কুমড়ার বাম্পার ফলন হয়েছে। এ ছাড়াও বাজারে কুমড়া ও শাকসবজির দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে।


আরও খবর




​রাজশাহীতে ২৭নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত

পঞ্চগড়ে চেয়ার বাঁচাতে ইউএনওকে জড়িয়ে বিভ্রান্তি:এক চেয়ারম্যানের বিরুদ্ধে ৬ চেয়ারম্যানের প্রতিবাদ

রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন

লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত

সেনাবাহিনীর অভিযানে বিপুলসংখ্যক মাদকসহ আটক ২

উন্নয়ন- অগ্রযাত্রায় সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করায় আলোচনা সভা

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

শ্রীপুর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের প্রধান সড়ক সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক-২

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চন্দনাইশে কার্ভাড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৩

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড


এই সম্পর্কিত আরও খবর

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত

পঞ্চগড়ে চেয়ার বাঁচাতে ইউএনওকে জড়িয়ে বিভ্রান্তি:এক চেয়ারম্যানের বিরুদ্ধে ৬ চেয়ারম্যানের প্রতিবাদ

রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন

লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত

সেনাবাহিনীর অভিযানে বিপুলসংখ্যক মাদকসহ আটক ২

উন্নয়ন- অগ্রযাত্রায় সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করায় আলোচনা সভা

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

শ্রীপুর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেফতার