
বিশেষ প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় ও দেশবাসীর কল্যাণে সোনারগাঁ উপজেলা সাদিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দারুল উলূম বরগাও মাদরাসার মাঠে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুমের সভাপতিত্বে ইফতার মাহফিল প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোবেল হোসাইন, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র ভারপ্রাপ্ত সহ সভাপতি আলমগীর, সহ সভাপতি শাহজাহান ভূইয়া, সিরাজুল ভূইয়া, জজমিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, ইয়ানুছ, বিল্লাল,জসিম, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাছির, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বকর, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এরশাদ, সাদিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আওলাদ হোসেন, সদস্য সচিব পরশ, দবির উদ্দিন ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামার হোসেন সহ প্রমুখ্য।





























