
মনোয়ার শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাহজাহানপুর উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে (গাবতলী-শাহজাহানপুর )৭ আসন এর সংসদ সদস্য মোরশেদ মিলটন-এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান। উপজেলা প্রশাসন শাহজাহানপুর-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত দপ্তর প্রধানরা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জনসেবায় বিদ্যমান চ্যালেঞ্জসমূহ সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
তারা উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে পারস্পরিক সমন্বয়, তথ্য আদান-প্রদান বৃদ্ধি এবং নিয়মিত সমন্বয় সভা আয়োজনের প্রস্তাব দেন।
সভায় প্রধান অতিথি সংসদ সদস্য মোরশেদ মিল্টন তার বক্তব্যে বলেন, “সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল যাতে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ দ্রুত ও সঠিকভাবে পায়, সে জন্য সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।” তিনি আরও বলেন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে বিশেষ গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে এবং জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে।
তিনি দপ্তর প্রধানদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “যে কোনো সমস্যা বা প্রতিবন্ধকতা দ্রুত সমাধানের জন্য পারস্পরিক যোগাযোগ বাড়াতে হবে। দল-মত নির্বিশেষে এলাকার উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য।
মতবিনিময় সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এছাড়াও পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ সাংগঠনের সম্পাদক হারেস উদ্দিন হারেস সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ প্রমুখ।





























