শিরোনাম
​রাজশাহীতে ২৭নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের প্রধান সড়ক সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক-২ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে কার্ভাড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৩ চন্দনাইশের গাউসিয়া কমিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমোহন চরকচুয়ায় সরকারি গাছ কাটা বাধা দেওয়ায় হামলা- আহত ১৫ চন্দনাইশে বিওয়াইসিএফ’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রবিবার ১৫ মার্চ ২০২৬
রবিবার ১৫ মার্চ ২০২৬

বিধবার মৃত্যু নিশ্চিতে আঙুলে আগুন

প্রকাশিত:সোমবার ০১ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ০১ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image


মনিরব হোসেন সুমন:

মাত্র ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার জন্য খুন করা হয় বিধবাকে। মৃত্যু নিশ্চিতের জন্য আঙুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পিবিআইয়ের তদন্তে হত্যার এসব তথ্য উঠে আসে। পাশাপাশি গ্রেপ্তার করা হয় হত্যায় জড়িত কথিত এক দম্পতিকে। গ্রেপ্তার ২ জন হলেন নুসরাত জাহান মীম ও তার কথিত স্বামী জীবন। এ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে গত রোববার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে নুসরাত জাহান মীম ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

চলতি মাসের প্রথম সপ্তাহে সদর থানার চরসৈয়দপুর এলাকা হতে বস্তাবন্দী নারীর লাশ উদ্ধারের ঘটনায় সোমবার নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গত ৫ মার্চ চর সৈয়দপুর এলাকায় ঢাকা হতে মুন্সিগঞ্জগামী রাস্তার বাম পাশে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দী একটি লাশ পাওয়া যায়। পিবিআই নারায়ণগঞ্জ জেলা লাশের আঙুলের ছাপ নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমের নাম পরিচয় শনাক্ত করে। ভিকটিমের নাম অনন্যা কর্মকার (৩৫)। স্বামী মৃত হরে কৃষ্ণ কর্মকার। এ ঘটনায় অনন্যার ভাই বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করলে পিবিআই স্বউদ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণ করে। তদন্তের ২৪ ঘন্টার মধ্যেই হত্যায় সরাসরি জড়িত জীবন ও নুসরাত জাহান মীমকে গ্রেপ্তার করা হয়। 

তদন্তে জানা যায়, হত্যাকাণ্ডের শিকার অনন্যা কর্মকার চর সৈয়দপুরে স্বামী হরে কৃষ্ণ এর সাথে বসবাস করতেন। তার স্বামী শাহ সিমেন্ট ফ্যাক্টরিতে চাকরি করত। অনন্যার স্বামী এক বছর পূর্বে মারা যায়। তার কোন সন্তান ছিলনা না। এ মামলার আসামী নুসরাত জাহান মীম স্বামীর সাথে যোগাযোগ না থাকায় সে তার ননদের সাথে চর সৈয়দপুরে ভিকটিম অনন্যার পাশের বাসায় থাকত। সেই সুবাদে ভিকটিমের সাথে আসামী নুসরাত জাহান মীমের সুসম্পর্ক তৈরি হয়। গত ১৭ ফেব্রুয়ারি আসামী নুসরাত জাহান মীম, ভিকটিম অনন্যা এবং মামলার প্রধান আসামী জীবন (৩০), যিনি আসামী নুসরাত জাহান মীমের কথিত স্বামী এর সহায়তায় ফতুল্লার সন্তাপুরে বাসা ভাড়া নেয়। আসামী জীবন নেশায় আসক্ত ছিল। 

গত ২ মার্চ দুপুরে অনন্যা বাথরুমে গোসল করতে গেলে আসামী জীবন ভিকটিমের মোবাইল ফোন চেক করে দেখতে পারে অনন্যার ভাই তাকে আমেরিকা হতে ৫০ হাজার টাকা পাঠিয়েছে। সেই টাকা হাতিয়ে নেওয়ার ফন্দি আটতে থাকে জীবন। পরবর্তীতে ৪ মার্চ আসামী জীবন বাইরে থেকে নিজেদের এবং ভিকটিম অনন্যার জন্য খাবার কিনে নিয়ে আসে এবং সুযোগ বুঝে ভিকটিমের খাবারের সাথে উচ্চ মাত্রার ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। ভিকটিম এতে কিছুক্ষণের মধ্যে তদ্রাচ্ছন্ন হয়ে পড়ে। এ ফাঁকে জীবন ভিকটিমের টাকা হাতিয়ে নেওয়ার জন্য অনন্যার রুমে প্রবেশ করলে ভিকটিম অনন্যা জীবনকে দেখে চিৎকার দিয়ে উঠে। আসামী জীবন সাথে সাথে ভিকটিমের বিছানায় থাকা বালিশ দিয়ে মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে ভিকটিম এর মৃত্যু নিশ্চিত করার জন্য তার কথিত স্ত্রী আসামী নুসরাত জাহান মীমকে গ্যাস লাইট নিয়ে আসতে বলে। আসামী নুসরাত জাহান মীম তার কথিত স্বামী আসামী জীবনের কথামত ভিকটিমের পায়ের আঙুলে আগুন দিলে ভিকটিম নড়াচড়া না করায় তারা ভিকটিম এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। এরপর ভিকটিমের হাত-পা বেঁধে বালিশ, কম্বল, পরিধেয় বস্ত্রাদি দিয়ে লাশ বস্তাবন্দী করে। আসামীরা বস্তাবন্দি লাশ অটোতে করে ম চর সৈয়দপুর এলাকায় ঢাকা হতে মুন্সিগঞ্জগামী রাস্তার বামপাশে ফেলে রেখে উভয়ে পালিয়ে যায়। 



আরও খবর




​রাজশাহীতে ২৭নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত

পঞ্চগড়ে চেয়ার বাঁচাতে ইউএনওকে জড়িয়ে বিভ্রান্তি:এক চেয়ারম্যানের বিরুদ্ধে ৬ চেয়ারম্যানের প্রতিবাদ

রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন

লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত

সেনাবাহিনীর অভিযানে বিপুলসংখ্যক মাদকসহ আটক ২

উন্নয়ন- অগ্রযাত্রায় সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করায় আলোচনা সভা

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

শ্রীপুর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের প্রধান সড়ক সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক-২

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চন্দনাইশে কার্ভাড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৩

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড


এই সম্পর্কিত আরও খবর

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত

পঞ্চগড়ে চেয়ার বাঁচাতে ইউএনওকে জড়িয়ে বিভ্রান্তি:এক চেয়ারম্যানের বিরুদ্ধে ৬ চেয়ারম্যানের প্রতিবাদ

রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন

লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত

সেনাবাহিনীর অভিযানে বিপুলসংখ্যক মাদকসহ আটক ২

উন্নয়ন- অগ্রযাত্রায় সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করায় আলোচনা সভা

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

শ্রীপুর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেফতার